শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Deepika Padukone Drops Eye Emoji as Katrina Kaif Shares Baby Bump Photo

বিনোদন | ঘরে আসছে ক্যাটরিনা-ভিকির প্রথম সন্তান, শোনামাত্রই ‘রণবীর-অতীত’ ভুলে দীপিকা যা করলেন, ভাইরাল নেটপাড়ায়!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৪০Rahul Majumder

বলিউডের অন্যতম প্রিয় জুটি ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল এবার প্রস্তুত তাঁদের জীবনের নতুন অধ্যায়ের জন্য— ঘরে আসছে প্রথম সন্তান। এই সুখবর প্রকাশ্যে আসতেই ভক্তরা খুশির ঢেউতে ভাসলেন। অভিনেতা–অভিনেত্রীদের বলিপাড়ার সহকর্মীরাও জানালেন শুভেচ্ছা। দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা এবং প্রীতি জিন্টা ভিকি-ক্যাটের জীবনের আসন্ন নয়া অধ্যায়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

 

ভিকি-ক্যাট নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি, হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে।” সেই সঙ্গে শেয়ার করেছেন একটি পোলারয়েড ছবি, যেখানে দেখা যায় ক্যাটরিনা নিজের স্ফীতোদরকে স্নেহভরে আলিঙ্গন করছেন, আর ভিকি তাকিয়ে আছেন প্রেমময় চোখে।

 

সবথেকে নজর কেড়েছে দীপিকার শুভেচ্ছাবার্তা। ক্যাটরিনার পোস্টে দীপিকা স্রেফ ইভিল আই ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ইভিল আই-অর্থাৎ 'যাতে নজর না লাগে!' আর তা দেখেই চক্ষু চড়কগাছ নেটপাড়া।  দুই অভিনেত্রীর সম্পর্ক একসময় শিরোনামে ছিল তিক্ততার কারণে। ২০০৯ সালে আজব প্রেম কি গজব কাহানি–এর শুটিংয়ের সময় রণবীর কাপুরকে কেন্দ্র করে ক্যাট-দীপিকার ঝামেলা শুরু হয়েছিল। কারণ শোনা যায়, সেই ছবির শুটিং চলাকালীনই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর অথচ তিনি তখনও দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন! ফলে স্বভাবতই অনুমেয় দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক কোন পর্যায় নেমে যায়।  তবে সেই অধ্যায় আজ অতীত। দীপিকা নিজেও বলেছিলেন, “ব্রিজের তলা থেকে প্রচুর জল গড়িয়ে গিয়েছে। আমি সবসময়ই ওর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। ওর কাজের প্রশংসা করি।” ক্যাটরিনাও এর আগে দীপিকা সম্পর্কে বলেছিলেন, “আমার মনে হয়েছিল, আমাকে ওদের রিসেপশনে যেতে হবে। রাতটা খুব আনন্দময় ও উষ্ণ ছিল। আমরা নাচলাম, পেটভরে খেয়েছিলাম, খুব আনন্দ করলাম।”

 

'ভিক্যাট '-এর আসন্ন সন্তান সংক্রান্ত তথ্য এখনও সীমিত। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ক্যাটরিনা ইতিমধ্যেই তৃতীয় ট্রাইমেস্টারে। তাঁর সন্তান আসার সম্ভাবনা রয়েছে অক্টোবর ১৫ থেকে ৩০–এর মধ্যে। দম্পতি চান, পুরো সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে, এবং সন্তানের জন্মের পর হয়তো আনুষ্ঠানিকভাবে খবর জানাবেন।

এই সুখবর শুধু বলিউড বা ভক্তদের জন্য নয়— এই খবর  বহন করে এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে প্রেম, পরিবার এবং আনন্দ মিলিত হয়েছে। ক্যাটরিনা ও ভিকির জন্য এই সময় বিশেষ, আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সদস্যকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া