শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Gauri Khan wife of Bollywood Superstar Shah Rukh Khan expressed joy after National Award

বিনোদন | জাতীয় পুরস্কারই শেষ নয়, বাড়িতে স্ত্রীর কাছেও ‘বিশেষ উপহার’ পাবেন শাহরুখ! কী সেই জিনিস? নিজেই জানালেন গৌরী

আকাশ দেবনাথ | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ১১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: এ যেন এক চাতকের তৃষ্ণা নিবৃত্তি। যেন সাধকের ঈশ্বরদর্শন। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের তিন দশকের অভিনয় জীবনের সবচেয়ে স্মরনীয় পুরষ্কার বোধহয় এটিই। সেই জাতীয় পুরস্কার পেতে যারপরনাই অভিভূত অভিনেতা এবং তাঁর পরিবার। ভক্তকুল তো বটেই, পুরষ্কার জয়ের অভিনন্দন আসছে বলি পাড়ার বহু তারকার কাছ থেকেও। তবে এবার অভিনন্দন বার্তা এল নিজের স্ত্রীর থেকে। ফেসবুকে শাহরুখের পুরস্কার প্রাপ্তির ছবি পোস্ট করে আবেগঘন পোস্ট লিখলেন শাহরুখ-পত্নী গৌরী খান।

গৌরী নিজের পোস্টে লিখেছেন, “কী অসাধারণ এক পথচলা তোমার, শাহরুখ। জাতীয় পুরস্কার জেতার জন্য অনেক অভিনন্দন!!! তুমিই এর যোগ্য প্রাপক... এটা তোমার বহু বছরের কঠোর পরিশ্রম এবং সাধনার ফল। এখন আমি এই পুরস্কার রাখার জন্য একটি বিশেষ তাক তৈরি করে দেব।” প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল গৌরীর পোস্ট। ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার মানুষ পছন্দ করেছেন পোস্টটি। মন্তব্যের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন হাজার হাজার নেটিজেন।

 

 

প্রসঙ্গত, চলতি বছর ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, তার তালিকা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। আজ ছিল পুরস্কার প্রদানের পালা। আজ মঙ্গলবার নতুন দিল্লিতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসে। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারকারা। প্রত্যেক বছরের মতোই এবারও ভারতীয় সিনেমার সেরা শিল্পী, পরিচালক, গায়ক ও প্রযুক্তিগত টিমের কাজকে সম্মানিত করা হয়।

 

 

শাহরুখের পুরস্কার ছাড়াও এদিন অন্যতম বড় আকর্ষণ ছিলেন কিংবদন্তি অভিনেতা মোহনলাল। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান- দাদাসাহেব ফালকে পুরস্কার। মালয়ালম সিনেমায় তাঁর অবদান অপরিসীম, এই পুরস্কার তাঁর অভিনয় জীবনের সোনালি পালক হয়ে রইল।

 

 

অন্যদিকে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিলেন প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েলভথ ফেল’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি। নজর কাড়লেন রানি মুখার্জিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে এক মায়ের সংগ্রামী চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অনেকদিন পর জাতীয় পুরস্কারে বলিউডের কোনও শক্তিশালী নারী চরিত্রের এভাবে মূল্যায়ন দর্শককে উচ্ছ্বসিত করেছে।

 

 

ছবির ক্ষেত্রে সবচেয়ে বড় সম্মান- ‘সেরা ফিচার ফিল্ম’ এর শিরোপা পেয়েছে ‘টুয়েলভফ ফেল’। অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। এবার জাতীয় পুরস্কারের মঞ্চেও সম্মানিত হল ছবিটি।

 

পরিচালনার ক্ষেত্রে নজর কাড়লেন সুদীপ্ত সেন। তাঁর বিতর্কিত কিন্তু আলোচিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ তাঁকে এনে দিল সেরা পরিচালকের সম্মান।

 

 

এছাড়াও বিনোদনমূলক ছবির মধ্যে জয় হল করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র। এটি নির্বাচিত হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্ট’ বিভাগে। অন্যদিকে, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ প্রচারের জন্য মেঘনা গুলজারের ছবি ‘স্যাম বাহাদুর’ পেয়েছে বিশেষ পুরস্কার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া