শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Amitabh Bachchan cracks a joke on his wife Jaya Bachchan s short height

বিনোদন | জয়া বচ্চনের খাটো উচ্চতা নিয়ে প্রকাশ্যে টিপ্পনি অমিতাভের! কেবিসি-র মঞ্চ থেকে ঠিক কী বললেন 'শাহেনশাহ'?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৬Rahul Majumder

'কেবিসি'র হট সিটে বসে প্রতিযোগী আশা ধির্যাকে ‘অদ্ভুত মহিলা’ বলে সম্বোধন করেছিলেন অমিতাভ বচ্চন।আর তারপরেই স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে একেবারে জমিয়ে মজাও করলেন অমিতাভ বচ্চন। যা শুনে হেসে কুটোপাটি উপস্থিত দর্শক।

 

কেবিসি-র সপ্তদশ সিজনের সর্বশেষ পর্বে ওই প্রতিযোগী অমিতাভকে অনুরোধ করেন জয়া বচ্চনের প্রশংসা করতে। উত্তরে বিগ বি-র ছোট্ট করে জবাব—

“ম্যাডাম, আমাদের বিয়ের ৫২ বছর হয়ে গেল। এত বছর ধরে উনি আমাকে সহ্য করেছেন—এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে?”

কথা শেষ করেই হেসে উঠলেন তিনি, পাশাপাশি হাসিতে গড়াল গোটা সেট।

 

আশা নিজের প্রেমকাহিনি শোনাচ্ছিলেন। বললেন, তাঁর স্বামী প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়েছিলেন, এমনকী সটান বিয়ের প্রস্তাব দিতে পিছু নিতেন তাঁকে। এক সময়ে তিনি এক খাটো বন্ধুকে পাঠান স্বামীকে ধমক দিতে। এখানেই অমিতাভ যোগ করলেন তাঁর মজার মন্তব্য—

“আপনার গল্প খুব ভাল লাগল। তবে যেটা বললেন না যে খাটো বন্ধু উপরে তাকিয়ে আপনার স্বামীকে ধমক দিচ্ছে—এটা অন্তত আমার কাছে নতুন কিছু নয়।”

 

অমিতাভের উচ্চতার এই ইঙ্গিতটা যে জয়ার খাটো উচ্চতার দিকেই, তা বুঝতে বাকি রইল না কারও। মুহূর্তে হাসির রোল উঠল গোটা স্টুডিও জুড়ে।

 

প্রসঙ্গত, অমিতাভকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘কাল্কি ২৮৯৮ এডি’ (প্রভাস, দীপিকা) এবং ‘ভেট্টাইয়ান’ (রজনীকান্ত, রানা দগ্গুবতী) ছবিতে। তাঁর নাম শোনা যাচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ, যেখানে রণবীর কাপুর ও সাই পল্লবীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তিনি। শোনা যাচ্ছে, 'জটায়ু'র চরিত্রে দেখা যেতে পারে 'বিগ বি'-কে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া