শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Anubhav Kashyap says Ranbir Kapoor was uncomfortable to do film with Sonakshi Sinha in Besharam movie

বিনোদন | ক্যাটরিনাকে নিয়ে সলমনের মতো রণবীরও এই 'বেশরম' কাণ্ড করেছিল! বিস্ফোরক 'দবং' পরিচালক

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫২Rahul Majumder

বলিউডে ‘দবং’ ছবির হাত ধরে চর্চায় আসা পরিচালক অভিনব কাশ্যপ ফের একবার খুলে দিলেন ইন্ডাস্ট্রিতে নিজের বিতর্কিত অভিজ্ঞতা। রণবীর কাপুরের ‘বেশরম’ ছবির কাস্টিং প্রসঙ্গে তিনি জানালেন—যেভাবে ‘দবং’-এর সময় তাঁকে সলমন খান চাপ দিয়েছিলেন ক্যাটরিনা কইফকে নেওয়ার জন্য, ঠিক সেভাবেই ‘বেশরম’-এ আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছিল। তখন ক্যাটরিনা রণবীরের সঙ্গে সম্পর্কে, আর রণবীর নিজেই অভিনবকে অনুরোধ করেছিলেন ক্যাটরিনাকে নায়িকা করার জন্য।

 

কিন্তু অভিনবের সোজা উত্তরছিল —“ক্যাটরিনাকে এই ছবির চরিত্রের সঙ্গে মানাচ্ছে না, আমি চাইছিলাম একেবারে দিল্লির পাঞ্জাবি মেয়ের মতো কাউকে। যার উচ্চারণও হবে ওরকম।”

 

তাঁর মতে, ক্যাটরিনার উচ্চারণে সমস্যা ছিল, যেটা ঢেকে রাখা সম্ভব হত না। তাই এতদিন তাঁর চরিত্রগুলোকে হয় প্রবাসী ভারতীয় নয় দীর্ঘ বছর পর বিদেশফেরত ভারতীয় হিসেবে দেখানো হত।

 

অভিনব আরও জানান, তিনি প্রথমে সোনাক্ষী সিনহাকেই কাস্ট করতে চাইছিলেন এই ছবিতে। কারণ ‘দবং’-এ তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাল ছিল। কিন্তু রণবীর নাকি একেবারেই রাজি হননি—

“সে বলেছিল, সোনাক্ষী নয়, আমি ওর সঙ্গে স্বস্তিবোধ করি না। এবার কেন তাঁর সোনাক্ষীর সঙ্গে অস্বস্তি হয়, সেটা রণবীরকেই জিজ্ঞেস করতে হবে।”

 

শেষমেশ অডিশনের মাধ্যমে 'বেশরম'-এ নির্বাচিত হন নবাগত পল্লবী শর্দা। রণবীর, তাঁর বাবা–মা, এমনকি প্রযোজনা সংস্থা ভায়াকমের কর্তারাও তাঁকে পছন্দ করেছিলেন। কিন্তু তাতেই শুরু হয় ঝড়।

অভিনবের ভাষায়—“ইন্ডাস্ট্রির বড় অংশই মেনে নিতে পারেনি যে ‘মাই নেম ইজ খান’-এ ছোট চরিত্র করা পল্লবী হঠাৎ এত বড় ছবির নায়িকা হয়ে যাচ্ছে। ওকে মেরিটে নেওয়া হয়েছিল, কিন্তু ইন্ডাস্ট্রি চাইছিল না। উল্টে আমার নামে গুজব ছড়ানো হয় যে পল্লবীর সঙ্গে আমার সম্পর্ক আছে।”

 

অভিনব এ-ও জানান, একসময় ক্যাটরিনা সরাসরি তাঁকে প্রশ্ন করেছিলেন—“আপনার কি আমার সঙ্গে কোনো সমস্যা আছে?”

তাঁর জবাব ছিল—“কোনও সমস্যা নেই। যেদিন আমার ছবিতে প্রবাসী ভারতীয় নারীর কোনও চরিত্র লাগবে, আমি প্রথমেই আপনার কাছেই আসব।”

 

এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘দাবাং’-এর ক্ষেত্রেও নায়িকা বাছাইয়ে তাঁর হাত ছিল না। একদিন হঠাৎ সলমন খানের টিম তাঁকে জানিয়ে দিয়েছিল, নায়িকা হচ্ছেন সোনাক্ষী সিনহা, ব্যস!

 

অন্যদিকে, সম্প্রতি সোনাক্ষী সিনহাও এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা শোনান। তিনি বলেন, অনেক সিনিয়র অভিনেতাই তাঁকে ফিরিয়ে দিয়েছেন এই বলে যে, তিনি নাকি তাঁদের থেকে “বয়সে বড় দেখান”! সোনাক্ষীর ক্ষোভ— “আমি তোমাদের থেকে ৫–৬ বছর ছোট, আর তোমরাই বলছ আমি বেশি বড় দেখাই? ধন্যবাদ, তোমাদের মতো কারও সঙ্গে কাজ করার দরকার নেই।”

 

বলিউডের এই লুকোনো টানাপোড়েন, চাপ, আর ইন্ডাস্ট্রির রাজনীতি ফের একবার প্রকাশ্যে এনে দিলেন অভিনব কাশ্যপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া