শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৬Rahul Majumder
অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান—ডনের মুকুটে ঝলমল করেছে বলিউডের দুই সম্রাটের নাম। এবার সেই সিংহাসনে বসতে চলেছেন রণবীর সিং। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ নতুনভাবে রিবুট করছে ফ্র্যাঞ্চাইজিকে। ইতিমধ্যেই জানা গিয়েছে, রণবীরের বিপরীতে ডনের নায়িকা হিসেবে থাকছেন কৃতি স্যানন। এবার মিলল আরও বড় আপডেট—ছবির প্রধান ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় ক্ষিণী অভিনেতা অর্জুন দাস-কে!
সূত্রের খবর, ‘মাস্টার’, ‘কাইথি’, ‘বিক্রম’, ‘গুড ব্যাড আগলি’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘ওজি’-এর মতো ছবিতে ধূসর চরিত্রে নজর কেড়েছেন অর্জুন। এবার বলিউডে তাঁর ডেবিউ হতে চলেছে 'ডন ৩'-এর হাত ধরেই। সূত্র জানাচ্ছে, ফারহান ও তাঁর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কথা। আর অর্জুন নিজেও নাকি বেশ আগ্রহ দেখিয়েছেন 'ডন ৩'-এর জন্য। কারণ তাঁকে প্রস্তাবিত চরিত্রটি একেবারে আর পাঁচটা হিন্দি ছবির সাধারণ খলনায়কের মতো নয়—তাঁর চরিত্রে আছে একাধিক স্তর, বহুমুখী রূপ।
সবচেয়ে বড় চমক, রণবীর সিং ও অর্জুন দাসের মধ্যে তুমুল 'ক্যাট-অ্যান্ড-মাউস' গেমই হবে ছবির আসল আকর্ষণ। ডনের শরীরী ভাষা ও ভঙ্গিমা ধরতে রণবীর ইতিমধ্যেই বিশেষ ওয়ার্কশপ শুরু করতে চলেছেন। জানুয়ারি থেকে ফারহানের সঙ্গে শুরু হবে অ্যাকশন-প্যাকড শ্যুটিং।
আন্তর্জাতিক মানের স্টান্ট টিম ইতিমধ্যেই জুড়েছে ছবির সঙ্গে। লক্ষ্য একটাই— 'জেমস বন্ড' ছবির মতো টানটান উত্তেজনায় ভরপুর অ্যাকশন সিকোয়েন্স তৈরি করা। বাস্তব লোকেশনে বড় বড় শ্যুটিং প্ল্যান করা হচ্ছে, যাতে বাস্তবতার ছাপ আরও গভীরভাবে ফুটে ওঠে পর্দায়।
সবকিছু পরিকল্পনা মতো এগোলে, আগামী দুই সপ্তাহের মধ্যেই অর্জুন দাসের সঙ্গে অফিসিয়াল চুক্তি সেরে ফেলবে এক্সেল এন্টারটেইনমেন্ট। তারপরই হবে বড় ঘোষণা— 'ডন ৩'-র খলনায়ক কে, তা সামনে চলে আসবে জমকালো ভঙ্গিতে!
তাহলে কি এবার বলিউডের ডন-ফ্র্যাঞ্চাইজিতে দক্ষিণী ঝড় তুলতে চলেছেন অর্জুন দাস?
অন্যদিকে, তিন প্রজন্মের তিন 'ডন'কে একসঙ্গে দেখা যেতে পারে এই অ্যাকশন-থ্রিলারে। অর্থাৎ, রণবীরের সঙ্গে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান! ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তেমনই।

জন্মলগ্ন থেকেই ‘ডন ৩’-কে ঘিরে উত্তেজনা থামেনি। রণবীর সিংকে নতুন ডন হিসাবে ঘোষণা করার পর থেকে ছবির কাস্টিং আর পরিসর নিয়ে নানা জল্পনা চলছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগের দুই ডন—অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকেও এই তৃতীয় কিস্তিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
বলিউডের আনাচ-কানাচে ফিসফাস, অমিতাভ এবং শাহরুখ দু’জনেই প্রস্তাবটি ভেবে দেখছেন। এখনও যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তিন প্রজন্মের ডনকে একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে এই প্রথম অমিতাভ, শাহরুখ এবং রণবীর একসঙ্গে একই সিনেমায় কাজ করবেন।
‘ডন ৩’-কে ঘিরে নানা ধরনের গুঞ্জন বহুদিন ধরেই চলছে। গল্পের প্লট কেমন হবে, শাহরুখ তাঁর ব্যাটন হস্তান্তরের পর আবারও কি ডনের চরিত্রে ফিরবেন, এসব প্রশ্নেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০০৬ সালে ফ্র্যাঞ্চাইজিটি রিবুট করা ফারহান আখতার এবারও চিরাচরিত ছক ভাঙার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। নতুন অধ্যায়টিকে ইতিমধ্যেই আরও বড় এবং সাহসী হিসোবে বর্ণনা করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি