শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৪Snigdha Dey
মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিছুদিন আগেই সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, '১+১=৩'। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, "আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।'
পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি তারকা থেকে অনুরাগীরা। তখনই রাঘবের কথার মানে দুয়ে দুয়ে চার করেছিলেন নেটিজেনরা। কী এমন বলেছিলেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।”
এই কথাতেই গুঞ্জনের শুরু হয়েছিল তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? আর এবার এর উত্তর এল। যদিও পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা।
এবার বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া দীর্ঘ বিরতির পর আবারও নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন। প্রায় আট মাস পর তিনি নতুন ভিডিও আপলোড করে ভক্তদের চমকে দিলেন। ভিডিওটির শুরুতেই পারিনীতি জানালেন, তিনি আবার নিয়মিত ইউটিউবে কনটেন্ট তৈরি করতে চান।
এই নতুন ভিডিওতে পরিনীতি খোলাখুলি জানালেন, তিনি কী ধরনের ভিডিও বানাতে চান। অনুরাগীদের সঙ্গে দৈনন্দিন জীবনের নানা ঘটনা ভাগ করে নেওয়া থেকে শুরু করে ভাইরাল মিমে তাঁর প্রতিক্রিয়া জানানো— সবকিছুই তাঁর পরিকল্পনায় রয়েছে। তবে এর পাশাপাশি তিনি একটি বড় চমকও দেন। ভিডিওতে প্রথমবারের মতো স্পষ্ট হল নায়িকার স্ফীতোদর।
আরও পড়ুন: ক্যাটরিনার স্ফীতোদর আগলে ভিকি, শীঘ্রই আসবে প্রথম সন্তান, বিরাট সুখবর দিলেন তারকা-জুটি
ভিডিওতে পরিনীতি হাসতে হাসতে বলেন, “আমি ব্ল্যাক কফি বানাতে জানি, কিন্তু রান্না একেবারেই জানি না। তাই রান্না নিয়ে কনটেন্ট বানানোর আশা করো না।” তিনি আরও যোগ করেন, যদি কোনোদিন রান্না বিষয়ক ভিডিও করেন, তবে ফারাহ খানের শেফ দিলীপকেই ডেকে আনতে হবে, কারণ রেসিপি তো তারই জানা।
ভিডিওতে পরিনীতি মজার ছলে একটি ভাইরাল রিলেও প্রতিক্রিয়া জানান। রিলটিতে তাঁর স্বামী রাঘব চাড্ডা বলছেন, “প্রতিটি পুরুষের উচিৎ প্রতি ঘণ্টায় তার স্ত্রীর মন জয় করা।” এ প্রসঙ্গে পরিনীতি হাসতে হাসতে বলেন, “ভুল কথা! আসলে প্রতি ১৫ মিনিটেই সেটা করতে হবে।”
ভিডিওর একেবারে শেষে অভিনেত্রী তাঁর ইউটিউব চ্যানেল নিয়ে নিজের স্বপ্নের কথা জানান। তিনি বলেন, এখানে তিনি একেবারে খাঁটি, হৃদয় থেকে আসা কনটেন্ট দেবেন— হোক সেটা তার গান, ব্যক্তিগত অনুভূতি, বা জীবনের নানা মুহূর্ত। তিনি স্পষ্ট করে জানান, ইউটিউবে ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে একেবারে বাস্তব ও আন্তরিক। অভিনেত্রীর ভিডিওতে স্ফীতোদরের ঝলক দেখে তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি