শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২৭Rahul Majumder
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস। প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়।
কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ। কাঁচাপাকা চুলের শাহরুখের এই লুক দেখামাত্র হইচই সমাজমাধ্যমে। আর হবে না-ই বা কেন? আসন্ন ছবি 'কিং'-ছর লুকেই এদিন হাজির হয়েছেন যে শাহরুখ!
অভিনেতার পাশে দেখা গেল তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে। দর্শকরা আবেগে ভাসলেন যখন অভিনেতার আসনের সামনে বড় বড় হরফে লেখা ছিল— ‘শ্রী শাহরুখ খান’।
অবশেষে তিন দশক পর শাহরুখ পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুললেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে থেকে শাহরুখের নেওয়া জাতীয় পুরস্কার গ্রহণের সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।
নিজের প্রতিক্রিয়ায় 'কিং খান' বললেন—
“জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আজীবন এই মুহূর্ত আমি আজীবন মনে রাখব।”
রানি মুখোপাধ্যায়েরও প্রথম জয় জাতীয় পুরস্কারের মঞ্চে। প্রায় ৩০ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতলেন তিনি। ঘোষণার পর থেকেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিতে, আর এবার হাতে পুরস্কার পেয়ে সম্পূর্ণ হল রানির অপেক্ষা।
শাহরুখ নিজের ইনস্টাগ্রামে রানিকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন—
“জাতীয় পুরস্কার... আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে অবশেষে পূরণ হল। অভিনন্দন রানি, তুমি সত্যিই রানি। ভালবাসা রইল অফুরান।”
ভক্তরা বলছেন—এই সম্মান শুধু ‘আজাদ’ বা ‘বিক্রম’-এর জন্য নয়, বরং শাহরুখের অভিনয়জীবনের প্রতিটি চরিত্র— বিজয় অগ্নিহোত্রী, অমন মাথুর, মোহন ভাগব, দেবদাস, বীর, কবীর, রিজওয়ান কিংবা গৌরবের জন্যও সমান প্রযোজ্য।
একসঙ্গে শাহরুখ-রানির জাতীয় পুরস্কার জয় নিঃসন্দেহে বলিউডের জন্য এক ঐতিহাসিক দিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি