শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৫Rahul Majumder
সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও দুপুর পর্যন্ত জল নামেনি। অলিগলি তো বটেই, কলকাতার বড় বড় রাস্তাও জলের তলায়। কোথাও কোমর, আবার কোথাও হাঁটুসমান জল। মঙ্গলবার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কলকাতার মানুষ।
কলকাতায় গত কয়েকঘণ্টার টানা বৃষ্টি আর তার পরিণাম এককথায় শিউরে ওঠার মতো। মঙ্গলবার সকালের শহর দেখেই শিউরে উঠছেন বাসিন্দারা। জলমগ্ন পরিস্থিতিতে বিপর্যস্ত জীবন। সকাল থেকেই জমা জল দেখেই বাড়ছিল উদ্বেগ। বেলা বাড়তেই সেই উদ্বেগ, আশঙ্কা সত্যি হয়ে সামনে এসেছে। চারদিকে জলমগ্ন পরিস্থিতি। ভয়াবহতা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রেল স্টেশন এলাকায় মেট্রো স্টেশনে জল জমে, রাস্তায় গাড়ি অর্ধমগ্ন অবস্থায় পড়ে আছে। জলের স্রোত বেড়ে চলেছে। এর মাঝে শোচনীয় অবস্থা কলকাতার কুমোরটুলিতেও। জল ঢুকে ভেসে যাচ্ছে প্রতিমা। পুজো প্যান্ডেলগুলোর অবস্থাও একইরকম। এর মাঝেই চলছে জনজীবন, থেমে নেই এক মুহূর্তও। তবে গোটা কলকাতা ডুবে রয়েছে একবুক জলে। কোথাও বাইক-গাড়ি ডুবুডুবু তো কোথাও জলের তোড়ে মণ্ডপ ভেসেছে। টলিপাড়ার পরিচিত ব্যাক্তিত্বদের ঘরবাড়িও রেহাই পায়নি। সেসবের ছবি, ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে এই বন্যাসম ভয়াবহতা সম্পর্কে মানুষকে সতর্ক যেমন করেছেন, তেমনই কেউ কেউ এই পরিস্থিতিতেও রসবোধ হারাননি। ঠাট্টার মাধ্যমে আশা জুগিয়েছেন, সব ঠিক হয়ে যাওয়ার

শ্রীনন্দা শঙ্কর একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে দেখিয়েছেন, তাঁর আবাসনের উঠোন চত্বরে প্রায় এক বুক জল। দাঁড় করানো একাধিক গাড়ির অর্ধেক ডুবে রয়েছে জল। নীচের প্যান্ডেলের বাঁশ পর্যন্ত ভেসে যাচ্ছে জলের তোড়ে। এরপর ভিডিওতে দেখা গেল, তাঁর বাড়ির পরিচারকদের হাল-হকিকৎ খোঁজ খবর করতে করতে তিনি দেখালেন তাঁদের বাড়ির নাচের অনুশীলনের ঘরেও ঢুক পড়েছে জল! এবং রীতিমতো ভাসছে সবকিছু!

শিল্পী জানালেন, তাঁর আজকেই বেঙ্গালুরু যাওয়ার কথা, সুতরাং মালপত্র গুছানো থাকলেও তা এইমুহুর্তে স্থানান্তরিত করতে হবে নইলে তা ভিজে, ভেসে যেতে পারে! এর পাশাপাশি গত রাত থেকে তাঁর বাড়িতে নেই বিদ্যুৎ পরিষেবাও। একইসঙ্গে অবশ্য সাধারণ মানুষদের যথাসম্ভব সতর্ক থাকার অনুরোধ করেছেন শিল্পী।
মীর একটি ছোট্ট রিল পোস্ট করেছেন, তাঁর বাড়ির বারান্দা থেকে। নীচে দেখা যাচ্ছে ডুবে রয়েছে গলিপথ, একাধিক গাড়ি। বলাই বাহুল্য, জনশূন্য সেই জলমগ্ন রাস্তা। সেই রীলের মধ্যে স্পষ্ট মীরের রসিকতার ছাপ। অমিতাভ বচ্চন -জিনত আমন অভিনীত জনপ্রিয় ছবি 'দ্য গ্রেট গ্যাম্বলার' ছবির বিখ্যাত গান 'দো লফজোঁ কি ইয়ে...' গান!

পিছিয়ে নেই রাণা সরকারও। নিজের বাড়ি অথবা অফিসের সিঁড়ির একটি ছোট্ট রিল পোস্ট করেছেন সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, বৃষ্টির জল ঝরনার মতো তীব্রবেগে পড়েই চলেছে। দৃশ্যর সঙ্গে অদ্ভুত মিল 'টাইটানিক' ছবির একটি দৃশ্যের - যখন জাহাজটি ডুবছিল, তার খোলের মধ্যে নীচের তলায় সমুদ্রের জল যেভাবে ঝাঁপিয়ে পড়ে ডুবিয়ে দিচ্ছিল সবকিছু। রিলের সঙ্গে অবশ্য রাণা লিখেছেন, " এইমুহুর্তে কলকাতার সবথেকে সুন্দর সাউণ্ড স্টুডিও এটাই!"
তবে বৃষ্টি থেমে গেলেও, শহরের দুর্দশা এখন তুঙ্গে।
গোটা কলকাতায় জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। কোনও কোনও রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ, আবার কোথাও কোথাও ধীরে চলছে যানবাহন। কলকাতার নিচু এলাকার অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে। কোথাও কোথাও খাবার জলের অভাবও প্রকট। প্রয়োজনে বেরিয়ে রাস্তায় নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। সব মিলিয়ে কলকাতা যেন এখন দুর্যোগের ডায়েরির পাতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি