বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আবার অধিনায়কের ভূমিকায় ভারতীয় তারকা, এবার নেতৃত্ব দেবেন এই দলকে

সম্পূর্ণা চক্রবর্তী | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আবার ব্যাট হাতে দেখা যাবে দীনেশ কার্তিককে। এবার অধিনায়কের ভূমিকায়। হংকং সিক্সেসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। মঙ্গলবার এমনই জানায় টুর্নামেন্টের আয়োজকরা। ৭ নভেম্বর থেকে শর্ট ফরম্যাটের এই টুর্নামেন্ট চালু হবে। ভারতীয় উইকেটকিপার ব্যাটার আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন। অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে। সঙ্গে বাড়তি পাওনা বিধ্বংসী ব্যাটিং। অধিনায়ক হিসেবে কার্তিকের অন্তর্ভুক্তি ফ্যানদের উৎসাহিত করার পাশাপাশি, টুর্নামেন্টের মান বাড়াবে। 

এই টুর্নামেন্টে নামার জন্য উদগ্রীব ভারতীয় তারকা। কার্তিক বলেন, 'হংকং সিক্সসে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া সম্মানের। এই টুর্নামেন্টের ইতিহাস সমৃদ্ধ। আন্তর্জাতিক পরিচিতিও আছে। আমি এমন একটা দল পরিচালনার জন্য তৈরি যেখানে একাধিক প্রখ্যাত এবং তারকা ক্রিকেটার রয়েছে। যাদের একাধিক রেকর্ড আছে। আমরা একসঙ্গে ফ্যানদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। ভয়ডরহীন ক্রিকেট খেলে আমরা সমর্থকদের বিনোদন দেওয়ায় চেষ্টা করব।' ক্রিকেট হংকং চায়নার চেয়ারপার্সন বুর্জি শ্রফ বলেন, 'আমরা হংকং সিক্সেসে দীনেশ কার্তিককে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে পেয়ে উৎসাহিত। কার্তিকের নেতৃত্ব এবং অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে। আশা করছি ওর উপস্থিতি ফ্যানদের আকর্ষিত করবে।' 

কয়েকদিন আগে যশপ্রীত বুমরার ভূয়সী প্রশংসা করেন কার্তিক। ইংল্যান্ডে প্রথম টেস্টে ভারতীয় পেসারের পাঁচ উইকেটে মুগ্ধ ছিলেন দীনেশ কার্তিক। তাঁকে 'কোহিনূর' এর সঙ্গে তুলনা করেন ভারতীয় দলের প্রাক্তন তারকা। আরও একবার তাঁর গুরুত্ব তুলে ধরেন জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। সোশ্যাল মিডিয়ায় একটি রিলে এক অদ্ভুত দাবি করেন কার্তিক। তিনি মনে করেন, বুমরাকে বিশেষ চুক্তি দেওয়া উচিত। এই প্রসঙ্গে কার্তিক বলেন, 'এবিসিডি নয়, আমার মতে ওকে বিশেষ চুক্তিপত্র দেওয়া উচিত। এর থেকেও বেশি কিছু। ও জাতীয় সম্পদ। বিদেশের মাঠে আরও একটা সাফল্য। যখনই ভারতের উইকেট দরকার হয়, সেটা লাঞ্চ, চায়ের বিরতি বা খেলা শেষের আগেই হোক না কেন, ও ঠিক নিজের কাজটা করে।' মুম্বই ইন্ডিয়ান্সে তাঁকে প্রথমবার দেখেছিলেন কার্তিক। তখন তরুণ, রোগা এবং লাজুক ছিলেন। বর্তমানে সে বিশ্বচ্যাম্পিয়ন। কার্তিক মনে করেন, বুমরার বিশেষ যত্ন নেওয়া উচিত বোর্ডের। যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া