শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'যাঁরা লড়ছেন তাঁদের দেখে প্লিজ হাসবেন না,' জলমগ্ন কলকাতায় মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জিতু কামালের, আর কী বললেন অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২৭Snigdha Dey

গত কয়েকঘণ্টার টানা বৃষ্টি আর তার পরিণাম। মঙ্গল সকালের শহর দেখেই শিউরে উঠছেন বাসিন্দারা। জলমগ্ন পরিস্থিতিতে বিপর্যস্ত জীবন। সকাল থেকেই জমা জল দেখেই বাড়ছিল উদ্বেগ। বেলা বাড়তেই সেই উদ্বেগ, আশঙ্কা সত্যি হয়ে সামনে এসেছে। চারদিকে জলমগ্ন পরিস্থিতি। ভয়াবহতা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 

 

 

 

 

রেল স্টেশন এলাকায় মেট্রো স্টেশনে জল জমে, রাস্তায় গাড়ি অর্ধমগ্ন অবস্থায় পড়ে আছে। জলের স্রোত বেড়ে চলেছে। এর মাঝে শোচনীয় অবস্থা কলকাতার কুমোরটুলিতেও। জল ঢুকে ভেসে যাচ্ছে প্রতিমা। পুজো প্যান্ডেলগুলোর অবস্থাও একইরকম। এর মাঝেই চলছে জনজীবন, থেমে নেই এক মুহূর্তও। 

 

 

 

চলছে টলিপাড়ার শুটিংও। শুটিংয়ে যাওয়ার আগে সমাজমাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন অভিনেতা জিতু কামাল। নেটপাড়ায় এই দুর্যোগের ছবি ছড়িয়ে পড়েছে‌। এদিকে, ছড়িয়েছে এই পরিস্থিতিতে যাঁরা নিজেদের মতো করে লড়াই করছেন, এই পরিস্থিতি মোকাবিলা করছেন তাঁদের ছবিও। সেই ছবিকে অনেক নেটিজেন নাকি হাসির খোরাক হিসেবে দেখছেন। এবার এই ঘটনায় মুখ খুললেন জিতু।

 

 

আরও পড়ুন: অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে শারীরিক ও মানসিক অত্যাচার! গ্রেফতার টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তী 

 

 

সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে অভিনেতা বলেন, "আমরা বিভিন্ন প্রচারের জন্য ভিডিও তৈরি করি। নিজেদের অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্যও কেউ কেউ ভিডিও পোস্ট করি। তবে আমার মনে হল এই বিষয়ে এবার একটা ভিডিও তৈরি করা উচিৎ। এতে যে বিরাট কিছু হবে তা হয়তো না। তবে মানবিকতার খাতিরে আর চুপ করে থাকতে পারলাম না।"

 

 

 

অভিনেতার কথায়, "গতকাল রাতে যত জোরে বাজ পড়েছে, তার চেয়েও অনেক জোরে বৃষ্টির শব্দ কানে এসেছে। এই পরিস্থিতিতে যাঁরা লড়াই করছেন তাঁদের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ ফুটপাতের উপরে নিজের দোকানের জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছেন। কেউ আবার হাঁটু সমান জল পেরিয়ে কাজে যাচ্ছেন। ওঁদের ছবি দেখে অনেকেই হাহা রিয়্যাক্ট করছেন। এটা উচিৎ নয়। এই পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা উচিৎ। আমার বাবা আমায় সেই শিক্ষাই দিয়েছেন। আমিও সাধ্যমতো মানুষের পাশে থাকব‌।"

 

 

 

জিতু আরও বলেন, "আর এই ক'দিন আমায় কেউ শুভ প্রথমা, শুভ দ্বিতীয়া এইগুলো পাঠাবেন না প্লিজ। কারণ, বিষয়টা শুভ নয়। তবে মানুষের পাশে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কলকাতা আবারও দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া