শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩৭Snigdha Dey
অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হল টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীকে। মঙ্গলবার সকাল ৭:৩০ নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হবে টুবান চক্রবর্তীকে।
তিন বছর ধরে কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। টলিউড, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করার পরও সরে এসেছিলেন সবকিছু থেকে। দু'দিন আগে নাম না করেই সমাজমাধ্যমে নয়না গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন প্রাক্তন প্রেমিকের থেকে শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে তিনি এবার সরব হবেন। কেন তিন বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন সেই কারণ জানাবেন সকলকে।
অবশেষে পুলিশের সাহায্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, নয়না গঙ্গোপাধ্যায়কে কাজ না করতে দেওয়ার পাশাপাশি বাড়িতে এসে দিনের পর দিন নির্যাতন করেছেন টুবান। নয়নার পাশাপাশি একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন টুবান। এই সম্পর্ক থেকে অনেকবার বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন নয়না, সেই সময় নাকি তাঁকে নানা ভাবে ভয় দেখানো হত। অবশেষে আইনের দ্বারস্থ হন নয়না গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: জলমগ্ন দক্ষিণ কলকাতা, বিপাকে স্টুডিওপাড়া! বন্ধ শুটিং? কী বলছেন টলি তারকারা?
জীবনের তিনটি বছর নষ্ট হয়ে গেলেও আবার নতুন করে শুরু করার কথা ভাবছেন নয়না গঙ্গোপাধ্যায়। হইচই-এর চরিত্রহীন ওয়েব সিরিজে 'কিরণময়ী'র চরিত্রে সকলের নজর কেড়েছিলেন নয়না। এছাড়া বলিউডে 'রঙ্গিলা টু'-সহ একাধিক ছবিতে, ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিলেন তিনি। তবে সব কিছু থেকে সরে আসেন এক মুহূর্তে।
এর আগে সমাজমাধ্যমে নয়না লিখেছিলেন, 'কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমেই সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।'
এতদিন নিজের প্রেমিকের নাম সামনে না আনলেও অবশেষে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়না। গ্রেফতার হয়েছেন টুবান চক্রবর্তী। 'ডান্স বাংলা ডান্স'-এর একটি সিজনে বিজয়ী হয়েছিলেন টুবান, নিজের ডান্স একাডেমীও আছে এই কোরিওগ্রাফারের। টলিউডের পরিচিত নাম টুবান চক্রবর্তী এবার গ্রেফতার হলেন বিবিধ অভিযোগে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি