শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Arjun Kapoor and Malaika Arora hug each other even after the breakup in Homebound movie premiere

বিনোদন | বিচ্ছেদের পর এই প্রথম আচমকা মুখোমুখি অর্জুন-মালাইকা! দেখামাত্রই দুই 'প্রাক্তন' যা করলেন, মুহূর্তে ভাইরাল সেই কাণ্ড!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ০৭Rahul Majumder

 মুম্বইয়ের রেড কার্পেটে হঠাৎই এক চরম অপ্রত্যাশিত দৃশ্য! বিচ্ছেদ হওয়ার বহুদিন পর প্রাক্তন প্রেমিক যুগল অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা প্রকাশ্যে এই প্রথমবার মুখোমুখি হলেন 'হোমবাউণ্ড' ছবির প্রিমিয়ারে। তবে আসল চমকটা কিন্তু লুকিয়ে ছিল তাঁদের আচরণে—মঞ্চের মাঝেই একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে মিষ্টি হাসিতে অভিবাদন জানালেন তাঁরা।

 

'হোমবাউণ্ড'-এর প্রিমিয়ারে তারকাদের ভিড় ছিল দেখার মত। গত সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত 'হোমবাউণ্ড'–এর বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন ছবির মুখ্য অভিনেতা ইশান খট্টর, জাহ্নবী কাপুর এবং বিশাল জেঠওয়া। বোন জাহ্নবীকে সমর্থন জানাতেই এই প্রর্দশনীতে উপস্থিত হন অর্জুন কাপুর। অন্যদিকে, ঝলমলে এই সন্ধ্যায় অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন মালাইকা অরোরাও।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিওর মধ্যে এখন সবচেয়ে নজর কেড়েছে একটাই—অর্জুন–মালাইকার পুনর্মিলন। ভিডিওতে দেখা যায়, অতিথিদের সঙ্গে গল্পে মশগুল অর্জুন। তখনই লালগালিচা পার হয়ে এগিয়ে আসেন মালাইকা। সামনে যেতেই দু'জনের চোখাচোখি হয়‌‌। আর তারপরেই পরস্পর পরস্পরকে এক লহমায় জড়িয়ে ধরেন। গলায় গলা মেলে, ধরা পড়ে তাঁদের সৌহার্দ্যের উষ্ণ ছবি। পরে পরিচালক নীরজ ঘেওয়ান এসে তাঁদের সঙ্গে আলাপ জমান।

 

সেই মুহূর্তের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া চোখে পড়ার মত। কেউ লিখেছেন— “প্রাক্তনের সঙ্গে দেখা সবসময়ই অস্বস্তিকর। কিন্তু ওরা একেবারেই স্বাভাবিক লাগছিল।”

 

আবার কারও মত—“ স্রেফ একটা আলিঙ্গন, তার মাধ্যমেই যা অনেক কিছু বলে গেলেন অর্জুন ও মালাইকা।”

 

আরও এক নেট ব্যবহারকারীর মন্তব্য, “প্রাক্তন হলেও বন্ধু থাকা যায়! মালাইকা-অর্জুনের সঙ্গে সুস্থ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

 

২০১৮ সালে ডেটিং শুরু করেন মালাইকা ও অর্জুন। প্রথমদিকে তাঁদের এই সম্পর্ক গোপন রাখলেও ধীরে ধীরে ছুটির দিনের ছবি ও জন্মদিনের শুভেচ্ছা দিয়ে প্রেমকে প্রকাশ্যে আনেন তাঁরা। তবে গত বছর অক্টোবরে মুম্বইয়ের এক অনুষ্ঠানে অর্জুন নিজেই জানান, তিনি বর্তমানে ‘সিঙ্গল’। দর্শকরা মালাইকার নাম চিৎকার করে উঠতেই তিনি বলেন, “নাহ্, আমি এখন সিঙ্গল। তোমরা একটু রিল্যাক্স কর।”

 

এরপরই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মালাইকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি খুব ব্যক্তিগত মানুষ। জীবনের কিছু দিক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাই না। অর্জুন যা বলেছেন, সেটা ওর ব্যাপার। তবে এটুকু বলব, এই বছরটা নানান কারণে আমার কাছে ভীষণ কঠিন ছিল।”

 

 প্রাক্তনের সঙ্গে দূরত্ব বজায় রেখেও যে সৌহার্দ্যের সেতু গড়ে তোলা যায়, মুম্বইয়ের এই এক সন্ধ্যা যেন তারই সাক্ষী হয়ে রইল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া