শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২৫Rahul Majumder
বলিউড ইন্ডাস্ট্রির চরিত্র নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বললেন—বলিউডে কারও ছবি আটকে গেলে বা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে, সেটা নিয়েই নাকি দারুণ আনন্দ পান ইন্ডাস্ট্রির মানুষজন! রীতিমতো নাকি উৎসবে মেতে ওঠেন।
বলিউড সম্পর্কে অনুরাগের সোজাসাপটা অভিযোগ, “এই ইন্ডাস্ট্রির সমস্যাই হল—এরা কোনওদিন এক হতে পারে না। এরা খুশি হয় যখন অন্য কারও ছবি আটকে যায়, খুশি হয় যখন কোনও ছবি সমস্যায় পড়ে, খুশি হয় যখন কারও ছবি বক্স অফিসে ব্যর্থ হয়।”
বলিউডের পরিবেশকে ‘বিষাক্ত’ বলেও সমালোচনা করেছেন তিনি। এ বছরের শুরুতেই এক সাক্ষাৎকারে কাশ্যপ জানিয়েছিলেন, তিনি মুম্বই ছেড়ে চলে গিয়েছেন। তাঁর কথায়, “আমি হিন্দি সিনেমার মানুষদের থেকে দূরে থাকতে চাই। ইন্ডাস্ট্রিটা এতটাই বিষাক্ত হয়ে গিয়েছে যে সবাই এখন অবাস্তব লক্ষ্য ছুটছে—৫০০-৮০০ কোটির ছবি বানাতে চাইছে। সৃজনশীল পরিবেশটাই আর নেই।”
শুধু তাই নয়, গত বছর ডিসেম্বরেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দক্ষিণ ভারতেই হয়তো নিজের নতুন ঠিকানা বানাবেন। কিছুদিন আগে পরিচালক সুধীর শ্রীনিবাসনের ইউটিউব চ্যানেলে কাশ্যপ খোলাখুলি বলেন—হিন্দি ছবির জগতে তাঁকে এড়িয়ে চলা হচ্ছে। “ওরা ভাবে আমি খারাপ খবর। আমি নির্দ্বিধায় কথা বলি। আমার সঙ্গে থাকলে হয়তো ওরা কোনও বড় স্টুডিওর সমর্থন পাবে না। কিন্তু দক্ষিণে আসার পর আমি এতটা ভালবাসা পেয়েছি যাতে আমি অভিভূত—ওরা বলছে, আমরা তোমার সিনেমা দেখেই বড় হয়েছি।”
এদিকে অনুরাগের সর্বশেষ ছবি 'নিশানচি' মুক্তি পেয়েছে গত শুক্রবার। ক্রাইম-ড্রামা ঘরানার এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য ঠাকরে (বাবলু এবং ডবলু), গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বেদিকা পিন্টোও।
অন্যদিকে, অনুরাগ কাশ্যপের ব্যাপারে অভিনেতা মনোজ বাজপেয়ী বলেছেন, “অনুরাগ নিজের বিশ্বাসের জোরে দাঁড়িয়ে আছে। তাতে অনেক শত্রু বানিয়েছে। হাত ভেঙ্গেছে, অসুস্থ হয়েছে, কিন্তু নিজের লড়াই থেকে সরে আসেনি কখনও। চালিয়ে গিয়েছে। শুধু তাঁর সিনেমা নয়, তাঁর যাত্রাটাকেও সবাইকে শিখতে হবে। নতুন পরিচালকদের কাছে ও-ই আদর্শ হওয়া উচিত...যেভাবে সিনেমাকেই ও নিজের ধ্যান-জ্ঞান মানে।” তবে মনোজ স্বীকার করেছেন, তিনি কাশ্যপের মতোই রাগী হলেও অনেক বেশি ‘বাস্তববাদী’। “আমি অনেক বেশি বাস্তববাদী। অনুরাগও বাস্তববাদী, কিন্তু মাঝেমাঝেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যখনই দেখি সে ট্রোলারদের জবাব দিচ্ছে, বুঝি ওর ব্যালান্স একটু নড়বড়ে হচ্ছে। তবে পরে আবার ও ঠিকঠাকভাবে ফিরে আসে” মন্তব্য মনোজের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি