শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | শাহরুখ-পুত্রের প্রথম কাজে পাশে দাঁড়িয়েছেন ববি, তাঁর ছেলের প্রথম কাজে আদৌ সাহায্য করবেন তো 'বাদশা'? 

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৪০Rahul Majumder

শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’-এ অভিনয় করেছেন ববি দেওল। সিরিজ মুক্তির পর থেকেই শাহরুখের ছেলের এই সাহসী ডেবিউ নিয়ে বলিপাড়ায় চর্চা চলছে। এবার মুখ খুললেন ববি—শুধু আরিয়ান নয়, শাহরুখকেও ভরিয়ে দিলেন প্রশংসায়। এবং সেই সঙ্গে এও জানালেন, তিনি যেমন শাহরুখের ছেলের প্রথম কাজে পাশে দাঁড়িয়েছেন, সেরকম শাহরুখও তাঁর (ববির) ছেলের ডেবিউয়ের সময় এগিয়ে আসবেন কি না।

 

ববির কথায়, “শাহরুখ আর আমি দু’জনেই বুঝি, আমাদের সন্তানের জন্য একে অন্যকে সাপোর্ট করা কতটা জরুরি। ওর আমাকে আলাদা করে কিছু বলার দরকার ছিল না, কিন্তু ওঁর ওই বড় মনের জন্যই বলেছেন। এটা আমাকে সত্যিই ছুঁয়ে গিয়েছে”।

 

তিনি আরও যোগ করলেন—“শাহরুখ আর আমি প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেছি। এই জীবনে ওঁকে চিনেছি, সেটা আমারই সৌভাগ্য। ওঁর ছেলে আরিয়ানকেও আমি খুব ভালবাসি। আরিয়ান একজন অসাধারণ মানুষ এবং প্রতিভাবান পরিচালক। ওঁদের পরিবারকে চেনা সত্যিই ভীষণ সুন্দর অভিজ্ঞতা।”

 

শুধু তাই নয়, শাহরুখকে বর্ণনা করতে গিয়ে ববি বলেন—“ শাহরুখ ভীষণ বিনয়ী, নিজের উপর অসম্ভব ভরসা রাখে। তাই ও কখনও পৃথিবীর কাছে নিজের স্বীকৃতি চাইতেও যায় না। আরিয়ানও ঠিক ওর বাবার মতোই।”

 

 

আরিয়ান খানের লেখা ও পরিচালনায় তৈরি সাত এপিসোডের এই সিরিজ প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বম্ব্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মানব কৌল, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজত বেদি, গৌতামী কাপুর প্রমুখ।

 

গল্প আবর্তিত হয়েছে আসমান সিং (লক্ষ্য)-কে ঘিরে—এক উচ্চাকাঙ্ক্ষী নতুন মুখ, যার স্বপ্ন সাফল্যর আকাশ ছোঁয়া। তার সঙ্গে আছে সেরা বন্ধু পারভেজ (রাঘব জুয়াল) এবং ম্যানেজার সানিয়া (আন্যা সিং)। খ্যাতি আর স্বপ্নের দুনিয়ায় কীভাবে পা রাখছে আসমান—সেই নিয়েই আবর্তিত হয়েছে সিরিজের গল্প।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া