শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘গর্ভাবস্থায় অত্যাচার করা হয়েছিল, খেতে পাইনি, একই ঘরে বোনের সঙ্গে...!’ দাম্পত্য নিয়ে বিস্ফোরক অভিযোগ কুমার শানুর স্ত্রীর

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ২২ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৪৩Soma Majumder

সম্প্রতি কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী কুনিকা সদানন্দের গায়কের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে। আর এবার কুমার শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় ‘অত্যাচার’-এর অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানুর সঙ্গে দাম্পত্য নিয়ে মুখ খোলেন রীতা। তাঁর দাবি, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তাঁর অভিযোগ অনুযায়ী, গর্ভাবস্থায় কুমার শানু ও তাঁর পরিবার তাঁকে নানাভাবে নিয়ন্ত্রণ করতেন। বাড়ির বাইরে বেরনোর অনুমতিও দেওয়া হত না। এমনকী রান্নাঘরের তাক পর্যন্ত তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল, যাতে তিনি নিজে রান্না করতে না পারেন বা সহজে খাবার না পান।

এখানেই শেষ নয়, একের পর বিস্ফোরক অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য। তিনি বলেন যে কুমার শানুর বোন তাঁর নিজের সন্তান ও স্বামীকে ছেড়ে তাঁদের সঙ্গে থাকতে এসেছিলেন। বোনের সঙ্গে একই ঘরে ঘুমোতেন কুমার শানু। অন্যদিকে, রীতা তাঁর বাচ্চাদের নিয়ে অন্য ঘরে থাকতেন। ভাই-বোন মিলে তাঁকে নির্যাতন করত বলে দাবি রীতার।

আরও পড়ুনঃ রণবীর কাপুরের বিরুদ্ধে মামলার পথে মানবাধিকার কমিশন! আরিয়ানের সিরিজের জেরে কেন বিপাকে পড়লেন অভিনেতা?


গায়কের স্ত্রীর আরও অভিযোগ, সন্তানের জন্য দুধ না দেওয়ার দোকানে নির্দেশে দেওয়া হয়েছিল। তাঁকে এতটাই নিয়ন্ত্রণ করা হত যে খরচের জন্য হাতে মাত্র ১০০ টাকা দেওয়া হত। রীতার  দাবি, ‘আশিকি’ ছবির পর কুমার শানুর কেরিয়ার বদলে যায়। জনপ্রিয়তা বাড়তেই গায়ক এবং তাঁর পরিবারের আচরণও পাল্টে যায়। রীতার বয়ান অনুযায়ী, সেই সময় থেকেই তাঁকে অপমানিত হতে হয়েছে এবং স্বাভাবিক পারিবারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হতে হয়েছে।


কলকাতায় প্রথম পরিচয়ের পর দু’জনের বিয়ে হয় ১৯৮০-এর দশকের শেষ দিকে। শুরুতে পরিবার রাজি না থাকলেও পরে মেনে নেয় সম্পর্ক। কিন্তু সুখের সংসার বেশিদিন স্থায়ী হয়নি। রীতার অভিযোগ, বিয়ের পরই কুমার শানুর এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই ঘটনা ধীরে ধীরে তাঁদের সম্পর্ক ভাঙনের দিকে ঠেলে দেয়। রীতা জানিয়েছেন, সেই সময় তিনি ভীষণভাবে মানসিক চাপে ছিলেন এবং তাঁকে সমাজের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছে।
 

কুমার শানু বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মহিলাদের অধিকার ও গর্ভাবস্থায় তাঁদের সুরক্ষা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া