শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রণবীর কাপুরের বিরুদ্ধে মামলার পথে মানবাধিকার কমিশন! আরিয়ানের সিরিজের জেরে কেন বিপাকে পড়লেন অভিনেতা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ২২ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৪৬Soma Majumder

সাধারণত তারকা সন্তানরা অভিনয়ের পথ বেছে নেন, কিন্তু শাহরুখ পুত্র আরিয়ান পরিচালকের ভূমিকায় পদচিহ্ন রাখতে চেয়েছেন। প্রথমবার পা ফেলেই পরিবেশন করেছেন বলিউডের অন্দরের হাল হকিকত, কটাক্ষ এবং ছদ্ম-রসায়নের এক মজার ককটেল। বলিপাড়ার বিতর্কিত নানা বিষয় নিয়ে নাড়াচাড়া করায় মুক্তির পর থেকেই রীতিমতোর চর্চার কেন্দ্রবিন্দুতে ‘দ্য ব্যা***ডস অফ বলিউড’। তবে সেই সিরিজে ক্যামিওর জেরেই বিপাকে পড়লেন রণবীর কাপুর। 

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত  ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ সিরিজের একটি দৃশ্যে রণবীর কাপুরকে ই-সিগারেট টানতে দেখা গিয়েছে। আর সেই দৃশ্য নিয়েই আপত্তি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। ই-সিগারেটের দৃশ্যটিকে আইন লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করেছে কমিশন। মুম্বই পুলিশ কমিশনারকে ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়েছে সংস্থা। যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। 

আরও পড়ুনঃ শাহরুখ না সলমন— কার অনুকরণে আরিয়ান তৈরি করেছেন তাঁর ওয়েব সিরিজের নায়ককে? ফাঁস করলেন অভিনেতা নিজেই!

এনএইচআরসি-এর মতে, সিরিজে ই-সিগারেট প্রদর্শন করা দেশের ২০১৯ সালের “প্রিহিবিশন অব ইলেকট্রনিক সিগারেটস অ্যাক্ট” এর পরিপন্থী। এই আইন অনুযায়ী, ভারতে ই-সিগারেটের ব্যবহার, উৎপাদন, বিক্রি এবং বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কমিশন আশঙ্কা করছে যে, এই দৃশ্য যুবসমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে । কমিশন নেটফ্লিক্স-কেও অনুরোধ করেছে, তারা যদি ভবিষ্যতে এমন দৃশ্য সম্প্রচারের অনুমোদন দেয়, তবে তা অবশ্যই স্বাস্থ্য সতর্কতা বা ডিসক্লেইমার সহ প্রদর্শন করতে হবে। দর্শককে সচেতন করতেই কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। এবিষয়ে এখনও পর্যন্ত রণবীর কাপুর, নেটফ্লিক্স বা সিরিজের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ সিরিজটি মূলত হিন্দি সিনেমা জগতের নানান ছদ্ম সম্পর্কের ব্যাপার-স্যাপার উন্মোচন করে। অভিনেতা, প্রযোজক, সাংবাদিক—কেউ রেহাই পায়নি আরিয়ানের হাত থেকে। সিরিজের প্রধান চরিত্র আসমান সিং-এর মাধ্যমে দর্শক পাচ্ছেন সেই পুরনো ৯০-এর দশকের বলিউডের স্বতঃস্ফূর্ত,  স্বাভাবিক জয়গান। এককথায় ‘ব্যা**ডস অফ বলিউড’ শুধুই একটি হালকা চালের শো নয়, এটি বলিউডের ভেতরের হাস্যরসিকতা, নস্টালজিয়া এবং নতুন প্রজন্মের উদ্যমের এক পূর্ণাঙ্গ সংমিশ্রণ। আরিয়ান খানের দিকনির্দেশনায় লক্ষ্য যেমন তার চরিত্রের সঙ্গে নিজেকে খুঁজে পেয়েছেন, তেমনই দর্শকরা পাবেন পুরনো বলিউডের স্বাদ আর নতুন কটাক্ষের এক দারুণ ককটেল।

এই সিরিজ প্রমাণ করে যে বলিউডের পরবর্তী প্রজন্ম শুধু বড় নাম নয়, স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং সাহসিকতার প্রতীকও হতে পারে। আরিয়ান খান এবং তার ‘ দ্য ব্যা***ডস অফ বলিউড’ সেই পথের ঠিক প্রথম ধাপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া