শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পর্দায় 'নিশা'কে দেখে বিয়ে করতে ইচ্ছে করছে শ্রুতির? কবে আসবে শুভদিন? কী জানালেন অভিনেত্রী?

স্নিগ্ধা দে | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৯Snigdha Dey

দিদি নিশার বিয়ের আয়োজন করেছে বোন উজি। বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে দিদির বিয়ে দিচ্ছে বোন। বিয়েবাড়ি একেবারে জমজমাট। চলছে গায়ে হলুদ পর্ব, রাত গড়ালেই বিয়ের আয়োজন শুরু। কেমন সেজেছে নিশার বিয়ের বাসর? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল নয় নম্বর স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'র শুটিং ফ্লোরে। 


বিয়েবাড়ি জমজমাট 


স্টুডিওতে ঢুকতেই মনে হচ্ছে যেন বিয়েবাড়িতে ঢুকছি। এক পাশে ছাদনাতলা, একপাশে তখন নিশার গায়ে হলুদ চলছে। বেলা গড়িয়েছে অনেকক্ষণ আগেই। এর মধ্যেই প্রায় পাঁচ থেকে সাত বার গায়ে হলুদের শুটে স্নান করতে হয়েছে পর্দার নিশা ওরফে অভিনেত্রী শ্রুতি দাসকে। হলুদ শাড়িতে পাশে দাঁড়িয়ে বোন উজি। দিদির স্বপ্নপূরণ দু'চোখ ভরে দেখছে সে। শুটিংয়ের ফাঁকেই খুনসুটি চলছে উজি ওরফে আরাত্রিকা মাইতি ও শ্রুতির। এতবার গায়ে হলুদ রি-টেক হচ্ছে কেমন লাগছে? শ্রুতির কথায়, "এই এটা কিন্তু বেশ ভালই লাগছে। আসল বিয়েটা তো এখনও এভাবে হয়নি, তাই বেশ মজা লাগছে।" শ্রুতির কথা শেষ হতে না হতেই আরাত্রিকা বলেন, "আর কতবার বিয়ে করবে গো?" লাজুক হাসি হেসে শ্রুতির জবাব, "একবারই তো রে! আসলটা তো একবারই। নকল বিয়ে যদিও এই নিয়ে পাঁচবার হয়ে গিয়েছে।" কথা শেষ হতেই আবারও শুটিং শুরু। এবার গায়ে হলুদের পর্ব মিটিয়ে বিয়ের সাজের তোড়জোড়।

শ্রুতির 'আসল' বিয়ের প্রস্তুতি 

 

আরও পড়ুন: নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকাকে এগিয়ে দিলেন বিয়ের মণ্ডপে! কেন এমন কাণ্ড ঘটালেন টলিপাড়ার নায়ক?


শ্রুতির কোমর ছাড়িয়ে বড় চুল। গায়ে হলুদের সময় বারবার স্নান করতে গিয়ে, পুরো চুল ভিজেছে। তাই আগে চুল শুকিয়ে নেওয়া হচ্ছে। এদিকে, দিদির বিয়ের জন্য আরাত্রিকা সাজছেন মায়ের গয়নায়। দিদির স্বপ্নপূরণ করতে পেরে কেমন লাগছে উজির? সাজার মাঝেই আরাত্রিকার জবাব, "খুব ভাল লাগছে। সেটটা দেখেছেন? কী সুন্দর করে সাজিয়েছে না? একদম বিয়েবাড়ির মতোই। আমিও তেমন একটা সাজগোজ করি না, উজিও করে না। তবে দিদির বিয়ে বলে কথা! একটু তো সাজবই।" এদিকে লাল বেনারসিতে সেজে উঠেছে শ্রুতি। একদম বিয়ের কনে যেন! সামাজিক বিয়েটা এখনও হয়নি, এই সাজটা কি ইচ্ছেটা বাড়াচ্ছে? সাজার মাঝেই শ্রুতি বলেন, "ওরে বাবা! আজ সকাল থেকেই তো শুধু তাই মনে হচ্ছে। আসলে একবার বিয়ের প্রস্তুতি শুরু করেছিলাম, কিন্তু আমার জেঠু হঠাৎ মারা যাওয়ায় আর এগোয়নি। আমরাও চাই এবার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। নিশা তো একটু চঞ্চল, কখন কী করবে কেউ জানে না। শ্রুতি কিন্তু তেমন নয়। মাঝেমধ্যেই দর্শক রিল আর রিয়েলটাকে গুলিয়ে ফেলেন তো তাই বলে দিলাম।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া