শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

The Bads of Bollywood actor Lakshya drew inspiration from Shah Rukh and Salman Khan

বিনোদন | শাহরুখ না সলমন— কার অনুকরণে আরিয়ান তৈরি করেছেন তাঁর ওয়েব সিরিজের নায়ককে? ফাঁস করলেন অভিনেতা নিজেই!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৬Rahul Majumder

শাহরুখ-পুত্র আরিয়ান খান যেন নিজের পদচিহ্নের ছাপ রেখে দিলেন বলিপাড়ায়। প্রথমবার পা ফেলেই। তার ডেবিউ ওয়েব সিরিজ “দ্য ব্যা***ডস অফ বলিউড” শুধু নতুন নয়, বরং বলিউডের অন্দরের হাল হকিকৎ, কটাক্ষ এবং ছদ্ম-রসায়নের এক মজার ককটেল। সাধারণত তারকা সন্তানরা অভিনয়ের পথ বেছে নেয়, কিন্তু আরিয়ান প্রমাণ করলেন যে পরিচালকর ভূমিকায় তিনি আরও স্বতন্ত্র।

 

এই সিরিজটি মূলত হিন্দি সিনেমা জগতের নানান ছদ্ম সম্পর্কের ব্যাপার-স্যাপার উন্মোচন করে।  অভিনেতা, প্রযোজক, সাংবাদিক—কেউ রেহাই পায়নি আরিয়ানের হাত থেকে । সিরিজের প্রধান চরিত্র আসমান সিং-এর মাধ্যমে দর্শক পাচ্ছেন সেই পুরনো ৯০-এর দশকের বলিউডের স্বতঃস্ফূর্ত,  স্বাভাবিক জয়গান। লাক্ষ্য, যিনি আসমানের চরিত্রে অভিনয় করেছেন, বলেন, “চিত্রনাট্য পড়ে বুঝেছি—এটা আমি, অথবা আমি যে ছিলাম। সময়ের সঙ্গে সমাজ আমাদের ঠিকঠাক হতে শেখায়, কিন্তু আসমানে আমি সত্যি সত্যই নিজেকে খুঁজে পেয়েছি।”

 

এই চরিত্রটির প্রস্তুতিপর্বের সময় লক্ষ্য বিশেষভাবে শাহরুখ খান এবং সালমান খানের নয়ের দশকের ভঙ্গিমা ও মেজাজ মাথায় রেখেছিলেন। আরিয়ান নিজেই তাঁকে পরামর্শ দিয়েছিলেন, “শাহরুখ–সলমনের সাক্ষাৎকার দ্যাখো। তাঁরা কখনওই রুক্ষ বা অহংকারী নয়, অথচ স্বাতন্ত্র্য ব্যক্তিত্ব অন্যদের তুলনায়।” লক্ষ্য বলেন, “বিশেষ করে শাহরুখের একটি সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে তিনি বলেন, ‘আমি বলিউডে রাজত্ব করতে এসেছি, প্রতিযোগিতা করতে আসিনি।’ এর চেয়ে বেশি আত্মবিশ্বাস আর কিছুই হতে পারে না।”

শো-তে শুধু লক্ষ্য নয়, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, রাজাত বেদী, মনিকা সিং সহ আরও অনেকে। আর তার উপর অতিথি চরিত্রে হাজির হয়েছে বলিউডের বড় বড় নাম—শাহরুখ, সলমন, আমির, করণ জোহর, রণবীর কাপুর এবং রণবীর সিং। নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া এই সিরিজটি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

‘ব্যা***ডস অফ বলিউড’ তাই শুধুই একটি হালকা চালের শো নয়, এটি বলিউডের ভেতরের হাস্যরসিকতা, নস্টালজিয়া এবং নতুন প্রজন্মের উদ্যমের এক পূর্ণাঙ্গ সংমিশ্রণ। আরিয়ান খানের দিকনির্দেশনায় লক্ষ্য যেমন তার চরিত্রের সঙ্গে নিজেকে খুঁজে পেয়েছেন, তেমনই দর্শকরা পাবেন পুরনো বলিউডের স্বাদ আর নতুন কটাক্ষের এক দারুণ ককটেল।

এই সিরিজ প্রমাণ করে যে বলিউডের পরবর্তী প্রজন্ম শুধু বড় নাম নয়, স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং সাহসিকতার প্রতীকও হতে পারে। আরিয়ান খান এবং তার ‘ দ্য ব্যা***ডস অফ বলিউড’ সেই পথের ঠিক প্রথম ধাপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া