শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪০Snigdha Dey
একে একে নায়িকাদের ঘরে ফেরা হচ্ছে বলাই যায়। কারণ, সিনেমা, সিরিজের জগৎ পেরিয়ে আবারও ছোটপর্দায় ধরা দিতে চলেছেন তাঁরা। টলিপাড়ার বহু নায়িকাদের 'ঘর ওয়াপসি'র খবর মিলছে। এর মাঝেই 'নিম ফুলের মধু'র পর ছোটপর্দায় ফিরছেন পল্লবী শর্মা। তাঁর সঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক 'গৌরী এলো'র ঈশান প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরছেন।
এদিকে 'নিম ফুলের মধু' শেষ হলেও দর্শক পর্ণাকে মনে রেখেছেন আজও। এবার জি বাংলার নতুন মেগা 'তারে ধরি ধরি মনে করি'তে পল্লবী-বিশ্বরূপকে একসঙ্গে দেখা যাবে। সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে আসছে এই ধারাবাহিক।

জানা যাচ্ছে, ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্রের নাম গোরা, যে সংসার জীবন নয়, আধ্যাত্মিক জগৎকে বেছে নিতে চায়। কিন্তু সেই সময়ে তার জীবনে আসে নবদ্বীপের রূপমঞ্জরী, পল্লবীর চরিত্রটি। এ বার কোন পথে এগোবে গোরা? এই উত্তর মিলবে ধারাবাহিকে।
বিশ্বরূপকে আবার ছোটপর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। 'গৌরী এলো'র পর বড়পর্দায় রুক্মিণী মৈত্রর সঙ্গে 'হাঁটি হাঁটি পা পা' ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে 'মেখলা' ছবিতে অভিনয় করেছেন বিশ্বরূপ। এছাড়াও জি ফাইভ ও বুলেট অ্যাপের মাইক্রো সিরিজ 'ছায়াসঙ্গী'তে দেখা গিয়েছিল তাঁকে। ওই সিরিজে তাঁর বিপরীতে দেখা গিয়েছে শ্রুতি দাস ও রূপসা মুখোপাধ্যায়কে।
অন্যদিকে, ছোটপর্দায় পল্লবী শর্মার ধারাবাহিক মানেই তা কমপক্ষে বছর গড়াবেই। তার নিদর্শন এতদিন দেখেছেন নায়িকার অনুরাগীরা। তাই তাঁর নতুন ধারাবাহিকে পল্লবীর ফেরার খবরে বেজায় খুশি দর্শক মহল। এর আগেও বহুবার তাঁর ফেরার খবর এসেছিল টলিপাড়ায়। তবে সেই সময় নায়িকা সাফ জানিয়েছিলেন যে, ভাল চরিত্রের অপেক্ষায় আছেন। নতুন চরিত্র নিয়ে যে পল্লবীও আশাবাদী তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অভিমান ইমনের! সবার সামনে পরিচালকের কাছে কোন কথা জানালেন গায়িকা?
জানা যাচ্ছে, ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে।পুজোর পরেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে 'তারে ধরি ধরি মনে করি'। আসন্ন এই মেগার জন্য শেষের কোপ পড়বে কোন ধারাবাহিকের উপরে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনেক ক্ষেত্রে, সময় এগিয়ে-পিছিয়ে দিয়ে নতুন ধারাবাহিককে স্লট দেয় চ্যানেল। এবার ঠিক কী হতে চলেছে এখন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি