শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অভিমান ইমনের! সবার সামনে পরিচালকের কাছে কোন কথা জানালেন গায়িকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০৬Snigdha Dey

'রক্তবীজ ২'-এর প্রি-রিলিজ পার্টিতে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। এই জমজমাট আয়োজনে অভিমানের কথা মুখ ফুটে বলে ফেললেন গায়িকা ইমন চক্রবর্তী। কার উপর এত অভিমান ইমনের? ওই পার্টিতেই গায়িকা জানালেন প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর বিরাট অভিমান জমে আছে ইমনের। 

 


আসলে, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় 'প্রাক্তন'-এর পর ইমন আর উইন্ডোজ প্রোডাকশনের হয়ে কোনও সোলো গাননি। এবার সোলো গানের জন্য আবদারও করলেন গায়িকা। সঙ্গে এও জানালেন, এতদিন পর্যন্ত ইমনকে সোলো-তে সুযোগ না দেওয়ার জন্য নাকি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অভিমান করছেন তিনি। 

 


পার্টিতে ইমনের মুখে এই কথা শুনে কি এবার গায়িকার ইচ্ছে পূরণ করবেন শিবপ্রসাদ? আবারও উইন্ডোজে সোলো ট্রাক শোনা যাবে ইমনের গলায়? যদিও এখনও পর্যন্ত তা জানা যায়নি।

 

 

‘রক্তবীজ ২’-এ যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে ছবিতে। যখনই ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায় তখনই শুরু হয় নতুন চক্রান্ত। এখানে দেখানো হয়েছে তেমনই।সকলেই জানেন, 'রক্তবীজ ২'-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে ছবিতে।  

 

আরও পড়ুন: ভূতের খপ্পরে রাজদীপ গুপ্ত! 'নিশির ডাক'-এ কি সাড়া দিলেন অভিনেতা?

 


২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। অনেকেই মনে করছেন, এই ছবির ভবিষ্যৎ পূর্ব-নির্ধারিত। ব্লকবাস্টার তকমা নাকি বাঁধাধরা। অঙ্কুশ যদিও এখনই এতটা নিশ্চিত হতে চান না। তাঁর কথায়, “আগে থেকেই এতটা ভেবে নেওয়া ঠিক নয়। তবে এটা সত্যি যে, একটা সুপারহিট ছবির সিক্যুয়েল করলেই ৫০ শতাংশ কাজ হয়ে যায়। ‘রক্তবীজ’এ দর্শক যা দেখেছেন, ‘রক্তবীজ’২ তার কয়েক গুণ বেশি চমক পাবেন। মানুষের যেহেতু আগে থেকেই এই ছবি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে, তাই আশা করছি, বক্স অফিসে একটা ভাল ফিগারই দেখতে পাব।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া