শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Anurag Kashyap Recalls When Shah Rukh Khan Outshone Leonardo DiCaprio at Berlin Film Festival

বিনোদন | ‘টাইটানিক’-এর অস্কারজয়ী নায়কের থেকেও জনপ্রিয় শাহরুখ! জার্মানিতে দু’জনকে নিয়ে হয়েছিল কী কাণ্ড? ফাঁস অনুরাগ কাশ্যপের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০৫Rahul Majumder

শাহরুখ খান যে কেবল ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা নন, বরং এক আন্তর্জাতিক সুপারস্টার, তার নজির পাওয়া গিয়েছে বারবার। ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা—ভাষা-সংস্কৃতির গণ্ডি পেরিয়ে তাঁর ভক্তকূলের বিস্তৃতি বিশ্বজুড়ে। আর এবার কিং -এর সেই বিশ্বজনপ্রিয়তার সাক্ষ্য দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি নিজের পরিচালকের কথায়, “আমি নিজের চোখে এ ঘটনা দেখেছি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে লিওনার্দোও ছিল, শাহরুখও ছিল। কিন্তু সকাল থেকে মানুষের লাইন ছিল শুধুই শাহরুখের জন্য! ”

শাহরুখ খান ২০০৮, ২০১০ ও ২০১২—এই তিনবার বার্লিন ফেস্টিভ্যালে গিয়েছেন। ২০১২ সালে তিনি ‘ডন ২’-এর প্রিমিয়ারে অংশ নেন, আর সেদিনই সেখানে উপস্থিত ছিলেন লিওনার্দো। একই বছর অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয়েছিল বার্লিনে, যে ছবিকে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলেন দর্শক।

শুধু ২০১২ নয়, ২০১০ সালেও শাহরুখের উপস্থিতি নিয়ে জার্মানিতে উত্তেজনার পারদ চড়েছিল। ফ্রিডরিশস্টাড প্যালেসের বাইরে শত শত ভক্ত তাঁকে এক ঝলক দেখার আশায় রাতভর অপেক্ষা করেছিলেন। এক সাংবাদিক সম্মেলনে সেই সময় শাহরুখ রসিকতা করে বলেছিলেন, “আমি বার্লিনে থাকতে পেরে খুশি। আমাকে যদি এখনই পর্যটক বাসের উপরে উঠিয়ে নাচতে বলা হয়, আমি সেটাও করে ফেলব।”

 

মজার বিষয় হল, শাহরুখ খান আর লিওনার্দো ডিক্যাপ্রিওকে একসঙ্গে দেখা যেতে পারত পল শ্রেডার পরিচালিত ‘এক্সট্রিম সিটি’-তে। ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি। কিন্তু বাজেট ও সময়সূচির জটিলতায় সেই প্রজেক্ট শুরুই হয়নি।

 

 

এইমুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে, যেখানে প্রথমবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁর মেয়ে সুহানা খান। অন্যদিকে, লিওনার্দো কাজ করছেন পল থমাস অ্যান্ডারসন-এর থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এ। অনুরাগ কাশ্যপও ফিরেছেন নতুন ছবি ‘নিশানচি’ নিয়ে, আর মুক্তির অপেক্ষায় রয়েছে ববি দেওল অভিনীত ‘বান্দর’।

 

শাহরুখ খানকে নিয়ে অনুরাগের এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করল—ভাষা, দেশ, সীমানার গণ্ডি টপকে তিনি আজও আন্তর্জাতিক তারকা  ‘কিং খান’, যার এক ঝলক পেতে ইউরোপের রাস্তাতেও তৈরি হয় ভোর থেকে ভক্তের মিছিল।

 

অন্যদিকে, শাহরুখের স্নেহ, বাৎসল্য নিয়েও মুখ খুলেছেন অনুরাগ। অন্য এক সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছিলেন, শাহরুখ খান নাকি বরাবরই তাঁর কাজকে কদর করেছেন। মাঝে মাঝেই নিজে ফোন করে তাঁর কাজের তারিফ করেন 'কিং খান'। অনুরাগের কথায়, “ আমার কোনও কাজ যখন শাহরুখের পছন্দ হয়, আমি ফোন পাই। ‘স্যাক্রেড গেমস’ আর ‘একে বনাম একে’-র পর আমাকে ফোন করেছিলেন উনি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া