শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দুষ্টের দমন, শিষ্টের পালনে ব্রতী রানি! জাতীয় পুরস্কারের পরেই বিরাট চমক, কী করতে চলেছেন বলিউডের বাঙালিনী

সংবাদ সংস্থা মুম্বই | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫৪Sanchari Kar

জাতীয় পুরস্কার পেয়েছেন সদ্য। এবার নতুন ছবির প্রস্তুতি শুরু রানি মুখোপাধ্যায়ের। আসছে ‘মর্দানি ৩’। ‘মর্দানি’-র তৃতীয় কিস্তি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দুই কিস্তিতে তাঁর শক্তিশালী অভিনয়ের পর, রানিকে আরও সাহসী পুলিশের ভূমিকায় দেখা যাবে, যে নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধ মোকাবিলায় নিবেদিত। ‘মর্দানি ৩’-এর অফিসিয়াল মুক্তির তারিখ এবং প্রথম লুকও প্রকাশ করা হয়েছে।

ইয়াশ রাজ ফিল্মস নিশ্চিত করেছে যে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি। প্রথম পোস্টারে কী দেখা যাচ্ছে? কালো শার্ট আর ডেনিমে শিবাণী শিবাজি রয়ের চেনা ছন্দে রানি। হাতে পিস্তল, চোখে আগুন। দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা নিয়ে আরও একবার দর্শকদের কাছে পৌঁছে যাবে ছবিটি।

রানি জানিয়েছেন, ‘মর্দানি ৩’ হবে একেবারে রুদ্ধশ্বাস টানটান  থ্রিলার—শিহরণ জাগানো, ভয়ঙ্কর আর নির্মম। খবর ছড়াতেই নেটিজেন, ভক্ত এবং ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের মধ্যে কৌতূহলের পারদ চড়ছে। ছবিটি মুক্তি পাবে দোলের আগে। মুক্তির এই সময়টাও বিশেষ অর্থ বহন করে—শিবানির ন্যায়ের পথে অবিচল লড়াই আর অশুভ শক্তির সঙ্গে তার সংঘাতের প্রতীক হিসাবেই দোলের আবহ বেছে নেওয়া হয়েছে।

 

 

 

ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা, যিনি এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘গুন্ডে’, ‘সুলতান’ এবং ‘টাইগার ৩’  ছবিতে কাজ করেছেন। চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত, যিনি নেটফ্লিক্সের ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজের জন্য প্রশংসা পেয়েছেন। এটি ইয়াশ রাজ ফিল্মস-এর জন্য তাঁর প্রথম চিত্রনাট্য রচনা।


‘মর্দানি ৩; দর্শকদের দেবে এক তীব্র সিনেম্যাটিক অভিজ্ঞতা। যদিও কাহিনির খুঁটিনাটি এখনও গোপন রাখা হয়েছে। তবু ধরে নেওয়া যায় অন্যান্য কিস্তিগুলির মতো এটিতেও উত্তেজনা এবং অ্যাকশনের কোনও কমতি থাকবে না। শিবাণীর প্রতিপক্ষও হবে শক্তিশালী।

এই কপ-ড্রামা ইতিমধ্যেই হিন্দি সিনেমার সবচেয়ে সফল নারী-প্রধান ফ্র্যাঞ্চাইজি হিসাবে জায়গা করে নিয়েছে। ‘মর্দানি’ বাণিজ্যিকভাবে যেমন লফল হয়েছে, সমালোচকরাও সমানভাবে প্রশংসা করেছেন। প্রায় এক দশকের যাত্রায় এই ছবির জনপ্রিয়তা শুধু বেড়েছে। ভারতে এটাই একমাত্র বড় ‘ফিমেল কপ ফ্র্যাঞ্চাইজি’।

প্রথম ‘মর্দানি’ মুক্তি পায় ২০১৪ সালে, এরপর ২০১৯-এ আসে সফল সিক্যুয়েল। দুই ছবিই একক নারী-প্রধান ছবির ক্ষেত্রে বক্স অফিসে রেকর্ড গড়েছিল।
রানি মুখার্জির সর্বশেষ ছবি ছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, যা সমালোচক এবং বাণিজ্যিক—দুই ক্ষেত্রেই বড় সফলতা পেয়েছিল। এই ছবিই তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া