শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ভূতের খপ্পরে রাজদীপ গুপ্ত! 'নিশির ডাক'-এ কি সাড়া দিলেন অভিনেতা?

স্নিগ্ধা দে | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১১Snigdha Dey

উৎসবের মরশুমে দর্শকের জন্য জমকালো আয়োজন করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজের রিলিজ। সঙ্গে থাকছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন ও ফাইনাল সিজন। এই বছর হইচই-এর উৎসবের বিশেষ লাইন-আপে থাকছে জনপ্রিয় সিরিজের সমাপ্তি, তারকাদের প্রত্যাবর্তন আর নতুন নির্মাতাদের তাজা গল্পের ঝুলি। ফলে এ আয়োজন হতে চলেছে একেবারে সাংস্কৃতিক ভোজ।

 


ভৌতিক ঘরানা পছন্দ করেন যে দর্শকরা, তাঁদের জন্য থাকছে জয়দীপ মুখোপাধ্যায়ের সিরিজ 'নিশির ডাক', যার শিহরণ জাগানো কাহিনি দর্শকদের একেবারে আসন থেকে নড়তে দেবে না। এর মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তকে। এছাড়াও থাকবেন রৌণক দে ভৌমিক, শ্বেতা তিওয়ারি ও অরুণাভ দে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজদীপ গুপ্তকে।


এর আগে হইচই-এর বহু সিরিজে দেখা গিয়েছে রাজদীপকে। কখনও ইতিবাচক, কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন তিনি। সূত্রের খবর, জয়দীপের এই ভৌতিক ঘরানার সিরিজে রাজদীপকে ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে। তবে এই চরিত্রের রহস্য এতটাই গভীর যে, এই মুহূর্তে চরিত্র নিয়ে মুখ খুলতে নারাজ রাজদীপ। স্টার জলসার ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন রাজদীপ গুপ্ত। যদিও মাঝপথেই ওই মেগা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর বহু ধারাবাহিকের মূখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিরিজ থেকে ছবির জগতেও রাজদীপ পরিচিতি পেয়েছেন। 

 

 

ছোটপর্দায় কয়েকদিন আগেও দেখা পাওয়া যায়নি রাজদীপের। জানা গিয়েছিল, ভাল প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন অভিনেতা। তবে অপেক্ষার অবসান হয়েছে পার্শ্ব চরিত্রের মাধ্যমে! নায়ক নয়, প্রথমবার পার্শ্ব চরিত্রে ধারাবাহিকে ফিরছেন রাজদীপ। স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

 

আরও পড়ুন: ‘গভীরে অনেক কারণ…’ জি বাংলার প্রোমোতে দিতিপ্রিয়ার পাশ থেকে বাদ! কাকে বিঁধে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতুর

 

প্রসঙ্গত, গোয়েন্দা গল্পের সঙ্গে অনেকদিন হল ভাব জমিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।‌ পর পর কয়েকবার 'একেন বাবু'র ওটিটি থেকে বড়পর্দা যাত্রা তাঁর হাত ধরেই। জয়দীপ ফ্রেমে বারবার বিভিন্নভাবে ধরা দিয়েছে রহস্য। তবে এবার চেনা ছক ভাঙতে চলেছেন পরিচালক। 

 

 

এবার ভৌতিক ঘরানার গল্পে হাত পাকাতে চলেছেন জয়দীপ মুখোপাধ্যায়।‌ তবে বড়পর্দায় নয়, ওটিটিতেই এই পথ চলার শুরু করছেন তিনি। পরিচালকের ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে সব মুহূর্তরা! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হবে। তারপর কীভাবে সেখানে থেকে উদ্ধার হবে তারা? বা, উদ্ধার হতে পারবে কিনা, সেই নিয়েই এগোবে গল্প। 

 


ভৌতিক ঘরানার সিরিজ এর আগেও হয়েছে। তবে জানা যাচ্ছে, জয়দীপের পরিচালনায় এই সিরিজ শুরু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, বলবে বন্ধুত্বের গল্পও। সব মিলিয়ে এবার জয়দীপের জমাটি আয়োজন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া