শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৩২Sanchari Kar
‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ যেখানে নিষেধ, সেই বর্ডারই মিলিয়ে দিল তিন বন্ধুকে। এক সময় যাঁরা ছিলেন হরিহর আত্মা, এখন শুধুই ‘সহকর্মী’। রবিবার শিবপ্রসাদ-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এর প্রি-রিলিজ পার্টিতে, মুক্তির আগে বক্স অফিসের চাপ ভুলে নেচে উঠলেন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। পার্টির আবহে বাজল সেই ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’, যার সুরে পর্দায় আগুন ঝরিয়েছেন নুসরত জাহান।
মিমি-নুসরতের বন্ধুত্ব অতীতের মধুর স্মৃতি। একে অপরকে ‘বোনুয়া’ বলে ডাকতেন তাঁরা। প্রতিদ্বন্দ্বিতা তো দূরস্ত, হাতে হাত রেখে পার করতেন কঠিন মুহূর্ত। অথচ সময় যত গড়ায়, নিভে যায় যোগাযোগ। ধুলো পড়ে বন্ধুত্বে। পেশাগত পরিধির বাইরে দুই নায়িকার আর কোনও সমীকরণই নেই যেন! ঠিক একই ভাবে অঙ্কুশের সঙ্গেও দূরত্ব তৈরি হয় নুসরতের। এক সময় জুটি হিসাবে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নায়ক-নায়িকা। শোনা যেত, পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছিল কিছুটা। তা নিয়ে যদিও আগাগোড়াই মুখে কুলুপ এঁটেছেন দু’জন। কিন্তু হাজারও গুঞ্জন-জল্পনার ভিড়ে তাঁদের সেই সহজ বন্ধুত্ব এখন অতীত। নাম না করে একাধিক বার নুসরতকে কটাক্ষও করেছেন অঙ্কুশ। অন্য দিকে, নুসরত নীরবতাকে সঙ্গী করে দূরত্ব করেছেন রচনা। অথচ মিমি-অঙ্কুশের বন্ধুত্ব এখনও অটুট।
প্রি-রিলিজ পার্টিতে নুসরত ছিলেন না ঠিকই। কিন্তু ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এ যে মুগ্ধতা তিনি ছড়িয়েছেন, তাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। সম্পর্ক যেমনই হোক, সেই গানের সুরে নির্দ্বিধায় নেচে উঠেছেন নায়িকার দুই ‘প্রাক্তন’ বন্ধু। মিমি-অঙ্কুশ যখন মঞ্চে নাচ করছেন, তাঁদের ঠিক পিছনে, পর্দায় রয়েছেন নুসরতও। তাঁকে দেখেই তাঁর সঙ্গে যেন পা মেলানোর চেষ্টা নায়ক-নায়িকার। সকলের অজান্তে তিন বন্ধুর মধ্যে তৈরি হওয়া অদৃশ্য সীমারেখা মুছে দিল সেই গান।
‘রক্তবীজ-’এ যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে ছবিতে। যখনই ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায় তখনই শুরু হয় নতুন চক্রান্ত। এখানে দেখানো হয়েছে তেমনই।সকলেই জানেন, রক্তবীজ-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে ছবিতে।
মিমি-অঙ্কুশ পর্দায় প্রতিদ্বন্দ্বী। এত বছর আদ্যোপান্ত প্রেমের ছবি করে এই প্রথম পর্দায় লড়াইয়ের ময়দানে মুখোমুখি হবেন নায়ক-নায়িকা। অঙ্কুশ জিহাদি, মিমি ডাকাবুকো পুলিশ অফিসার। কেমন হবে তাঁদের দ্বৈরথ? এখন সেটাই দেখার।
২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। অনেকেই মনে করছেন, এই ছবির ভবিষ্যৎ পূর্ব-নির্ধারিত। ব্লকবাস্টার তকমা নাকি বাঁধাধরা। অঙ্কুশ যদিও এখনই এতটা নিশ্চিত হতে চান না। তাঁর কথায়, “আগে থেকেই এতটা ভেবে নেওয়া ঠিক নয়। তবে এটা সত্যি যে, একটা সুপারহিট ছবির সিক্যুয়েল করলেই ৫০ শতাংশ কাজ হয়ে যায়। ‘রক্তবীজ’এ দর্শক যা দেখেছেন, ‘রক্তবীজ’২ তার কয়েক গুণ বেশি চমক পাবেন। মানুষের যেহেতু আগে থেকেই এই ছবি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে, তাই আশা করছি, বক্স অফিসে একটা ভাল ফিগারই দেখতে পাব।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি