শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৩Sanchari Kar
বলিউড তারকাদের অভিনয় কিংবা সাজপোশাকের মতোই ভক্তদের আগ্রহ থাকে তাঁদের ব্যক্তিগত জীবনের দিকেও—বিশেষত তাঁদের প্রেমের গল্পে। বিশেষ করে জেন জি প্রজন্মের তারকারা প্রায়ই শিরোনামে আসেন সহ-অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন বা কোথাও একসঙ্গে গোপনে সময় কাটানোর সুবাদে। কিন্তু এ নিয়ে তাঁদের মায়েরা কী ভাবেন?
‘কফি উইথ করণ’এর পুরনো এক পর্বে গৌরী খান ছেলেমেয়েকে যে ডেটিং পরামর্শ দিয়েছিলেন, তা শুনে যে কারও হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড়।
একটি এপিসোডে গৌরী হাজির হয়েছিলেন তাঁর বন্ধু মহীপ কাপুর এবং ভাবনা পাণ্ডেকে নিয়ে। তিন বলিউড ‘ওয়াইভস’ তাঁদের রসবোধ আর ঠাট্টা-তামাশায় জমিয়ে তুলেছিলেন আসর। তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যখন করণ শাহরুখ খানের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তিনি মেয়ে সুহানাকে কী ধরনের ডেটিং পরামর্শ দেন।
গৌরী হেসে বলেছিলেন, “একই সময়ে দু’জন ছেলের সঙ্গে কখনও ডেট কোরো না।” করণ এরপর জানতে চান, ছেলে আরিয়ানকে তিনি কী পরামর্শ দেন? একটুও দেরি না করে গৌরী জবাব দিলেন, “বিয়ের আগে যত খুশি মেয়ের সঙ্গে ডেট করো, কিন্তু বিয়ে হয়ে গেলে ফুল স্টপ।”—এমন খোলামেলা উত্তর শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়েছিলেন।
গৌরীর কথা শেষ হতেই করণ মজার ছলে বলেন, “আমার মনে হয় অনন্যা (পাণ্ডে) সেটা করেছে, ও এক সময়ে দু’জনকে নিয়ে দোলাচলে ছিল।” তখনই ভাবনা মেয়ের হয়ে সাফাই দিয়ে বলেন, “ও দু’জনকে নিয়েই ভেবেছিল, তাই এক জনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়।” আবারও হাসির রোল পড়ে যায়, করণ শেষমেশ শাহরুখ-পত্নীর উদ্দেশ্যে করেন, “গৌরী, সত্যিই দারুণ পরামর্শ।”
ওটিটি-র পর এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান। ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে, যেখানে বাবার সঙ্গে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন তিনি। অ্যাকশন-থ্রিলার এই ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। শোনা যাচ্ছে, এটি হতে চলেছে হিন্দি সিনেমার অন্যতম ব্যয়বহুল প্রযোজনা।
সঙ্গে থাকবেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকারা। ২০২৬-এ মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি।
বিলম্ব সত্ত্বেও, ‘কিং’কে ঘিরে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি