শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৭Rahul Majumder
ভারতীয় সিনেমার ইতিহাসে বিশাল ভরদ্বাজের ‘মকবুল’ (২০০৩) এক অনন্য মাইলফলক। শেকসপিয়রের ম্যাকবেথ-এর ভারতীয় রূপান্তর, যেখানে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডকে মঞ্চ করে গড়ে উঠেছিল ক্ষমতা, ষড়যন্ত্র আর আবেগের গল্প। নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, পঙ্কজ কাপুর, তাব্বু—সবাই ছিলেন এই ছবিতে। কিন্তু ছবির প্রাণ ছিলেন ইরফান খান। তাঁর অভিনয়ের গভীরতা আজও দর্শককে টেনে রাখে।তবে ছবির সাফল্যের মতোই স্মরণীয় তার শুটিংয়ের একটি মুহূর্ত—যেটি সম্প্রতি স্মৃতিচারণ করলেন অভিনেতা দীপক ডোব্রিয়াল।
অভিনেতার কথায়, “এক দৃশ্যে দেখা যায়— ছবিতে পীয়ূষ মিশ্রর চরিত্র খুন হয় এবং তাঁর দেহ আনা হয় ইরফানের বাড়িতে। চারদিকে শোকের আবহ, ইরফান চরিত্র অনুযায়ী ডুবে গেছেন সেই বেদনায়। তখনই সংলাপে আসে ‘হাভেলি’ শব্দটি। কিন্তু ওম পুরী যেভাবে ‘হাভেলি’ উচ্চারণ করছিলেন, সেটি এতটাই মজাদার হয়ে ওঠে যে বারবার হেসে ফেলছিলেন ইউনিট। এমনকী নাসিরুদ্দিন শাহও সেই হাসিতে যোগ দেন। ফলে, একের পর এক টেক নষ্ট হচ্ছিল, অথচ কেউই সাহস পাচ্ছিলেন না ওমজি বা নাসির স্যারের সামনে কিছু বলার।”

“আর এই ক্রমাগত বাধা কিন্তু ইরফানের মনোসংযোগে আঘাত করছিল। তিনি চরিত্রে নিমগ্ন, বিষাদের আবহে ডুবে আছেন—কিন্তু চারপাশের হাসাহাসিতে ভারী দৃশ্য ভেস্তে যাচ্ছে। অবশেষে, আর ধরে রাখতে না পেরে, টেক চলাকালীনই হঠাৎ বিস্ফোরিত হলেন ইরফান। বাছাই করা সব গালাগাল আচমকা বেরিয়ে এল তাঁর মুখ থেকে! এক মুহূর্তের জন্য শুটিং থমকে গেল। গোটা ইউনিট পাথর!”
“কিন্তু এরপর সঙ্গে সঙ্গেই কিন্তু ক্ষমাও চাইলেন। হেসে বললেন— ‘সরি, ভেবেছিলাম গলাগালি দিলে হয়তো আমার অভিনয়টা আরও বেরোবে’। কিন্তু ওই এক মুহূর্তেই সেটের আবহ পাল্টে গেল। কিংবদন্তি ওম পুরী আর নাসিরুদ্দিন শাহ স্তব্ধ। মজা- হুল্লোড় থেমে গিয়ে তৈরি হল এক তীব্র গাম্ভীর্য। তারপরই নেওয়া হল নিখুঁত শট—যা আজও দর্শকের মনে অম্লান। ”
‘মকবুল’ শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রে শেক্সপিয়রের অনুবাদে এক সংস্কৃতিক বিপ্লব। ইরফান খান তাঁর অভিনয়ে প্রমাণ করেছিলেন—শিল্পী কেবল সংলাপ বলেন না, তিনি চরিত্রে বেঁচে থাকেন। আর এই পর্দার আড়ালের ঘটনা দেখিয়ে দেয়, তিনি কতটা সিরিয়াস ছিলেন তাঁর শিল্প নিয়ে। আজ তিনি নেই। কিন্তু এই গল্পগুলি বারবার মনে করিয়ে দেয়—ইরফান ছিলেন একজন সত্যিকারের শিল্পী, যাঁর রাগও হয়ে উঠেছিল অভিনয়েরই অংশ, আর যাঁর প্রতিটি চরিত্র আজও সমানভাবে আলোচিত সিনেমাপ্রেমীদের মহলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি