শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৩Sanchari Kar
শনিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোরে চাঁদের হাট। উপলক্ষ — টলিউডে দেবের ২০ বছর পূর্তি উদযাপন। তারই সঙ্গে ‘মেগাস্টার’-এর আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ। জাঁকজমক, চাকচিক্যে মোড়া অনুষ্ঠানে বিনোদনের যেমন কোনও কমতি ছিল না, তেমনই প্রতি মুহূর্তে দর্শক-মনে ঘাঁই মেরেছে নস্টালজিয়া। ফেলে আসা সময়ের স্মৃতি। যে সময় রিলের বাড়-বাড়ন্ত ছিল না, ছিল না ফেসবুক-ইনস্টাগ্রামের একাধিপত্য। সিঙ্গল স্ক্রিনের কাঠের চেয়ারে বসে হাতে লাল-নীল টিকিট নিয়ে দর্শক ডুবে যেতেন ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’র মতো খাঁটি কমার্শিয়াল ছবির রোমাঞ্চে। নিজের সাফল্যের উদযাপনে আরও একবার সেই আমেজই ফিরিয়ে আনলেন নায়ক।
দেবকে শুভেচ্ছা জানাতে সেদিন উপস্থিত হয়েছিলেন টলিউডের নায়িকারা। কেরিয়ারের দীর্ঘ যাত্রাপথে পর্দায় যাঁদের সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। তালিকায় ছিলেন কোয়েল মল্লিক, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকেই। তাঁদের সঙ্গে মঞ্চে সুপারহিট সব গানে নাচ করে ভাল মতোই অতীতেই স্মৃতি উস্কে দিয়েছেন ‘রঘু’। তবু প্রশ্ন থেকেই গেল। দেবের বিশেষ দিনের উদযাপনে একটি বারের জন্য দেখা গেল না প্রেমিকা রুক্মিণী মৈত্রকে। যিনি দেবের একাধিক ছবির নায়িকাও বটে। রুক্মিণী কেন এলেন না, তার ব্যাখ্যা যদিও দেব দিয়েছেন। তিনি বলেন, “আমার কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ অংশ রুক্মিণী। কিন্তু আজ ও মুম্বইয়ে থাকায় এখানে আসতে পারেনি।”
তবে দেবের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনুরাগীদের একাংশ। টলিউডে বহুদিন ধরেই গুঞ্জন, নানা কারণে মনোমালিন্য চলছে নায়ক-নায়িকার মধ্যে। যদিও প্রকাশ্যে তাঁরা তা স্বীকার করেননি। বরং কখনও প্রচারের মঞ্চে, কখনও ব্যক্তিগত মুহূর্তে একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ করে জল ঢেলেছেন যাবতীয় জল্পনায়। কিন্তু বর্তমানে ‘রঘু ডাকাত’ নিয়ে মুখে কুলুপ রুক্মিণীর। দেবের বিশেষ দিনে নেটমাধ্যমে সামান্য শুভেচ্ছা বার্তাও নেই তাঁর তরফে। তাহলে কি অভিমানের বরফ এখনও গলল না? দূরত্ব কি হিসেব কষেই বজায় রাখছেন তিনি? প্রশ্ন থেকেই যায়।
অন্য দিকে, যে নায়িকার হাত ধরে দেব পেয়েছিলেন প্রথম হিট ছবি, সেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও শামিল হলেন না তাঁর উদযাপনে। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সফল ছবি উপহার দিয়েছে ‘দেশু’ জুটি। হালেফিলে সেই তালিকায় যোগ হয়েছে ‘ধূমকেতু’ও। শুধুমাত্র নায়ক-নায়িকার রসায়নের জোরে বক্স অফিসের বিগত কয়েক বছরের যাবতীয় রেকর্ড ভেঙেছে ছবিটি। কিন্তু সাফল্যের সঙ্গে এসেছে বিতর্কও। দুই সন্তানের মা শুভশ্রী বর্তমান সময়ে দাঁড়িয়ে আর ‘ধূমকেতু’র নায়িকা হতে পারতেন কি না, সে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন নায়ক। বিষয়টি সহজ ভাবে নেননি রাজ-ঘরনি। ছবির স্বার্থে ব্যক্তিগত রাগ-ক্ষোভ ভুলে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, ছবি সফল হওয়ার পরেই তাতে ভাঙন ধরল। ইন্ডাস্ট্রির কানাঘুষো, সেই কারণেই নাকি দেবের অনুষ্ঠানে দেখা যায়নি শুভশ্রীকে।
অবশেষে, গুঞ্জন-জল্পনার ভিড়ে নিঃশব্দে পেরিয়ে গেল এক অধ্যায়। দেবের প্রাক্তন কিংবা বর্তমান—কেউই ছিলেন না তাঁর জীবনের এই গুরুত্বপূর্ণ উদযাপনে। তাতে যদিও কিছুই থেমে থাকেনি, শুধু থেকে গিয়েছে কিছু প্রশ্ন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি