শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Race 2 producer Ramesh Taurani on Deepika Padukone s unprofessional behavior

বিনোদন | ‘কল্কি ২’ ছাড়তেই দীপিকার বিরুদ্ধে ফিরল ‘চরম অপেশাদারিত্বের’ পুরনো অভিযোগ! কী বলেছিলেন ‘রেস ২’-র ‘অসম্মানিত’ প্রযোজক?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৩৩Rahul Majumder

গত দু’দিন ধরেই বলিপাড়া থেকে নেটদুনিয়া শুরু হয়েছে হুলস্থূল। প্রভাস–অমিতাভ বচ্চন অভিনীত বহুচর্চিত ছবি কল্কি ২৮৯৮ এডি ছবির সিক্যুয়েল থেকে বিদায় নিলেন দীপিকা পাড়ুকোন। এই খবরে সিলমোহর দিয়ে ছবির প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে—

“ ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোন আর থাকছেন না। দীর্ঘ প্রথম পর্বের যাত্রা সত্ত্বেও আমাদের মধ্যে সঠিক বোঝাপড়া তৈরি হয়নি। কল্কির মতো ছবির জন্য দরকার পূর্ণ প্রতিশ্রুতি। আমাদের তরফে শুভকামনা রইল দীপিকাকে এবং তাঁর আসন্ন সব কাজের জন্য।”

এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হতাশা, বিস্ময় আর জল্পনা। কারণ, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাস–অমিতাভর পাশাপাশি অন্যতম মুখ্যচরিত্র ছিলেন দীপিকা।

 

আরও পড়ুন: ছবিমুক্তির আগে ‘মাফিয়া কার্ড’ ব্যবহার করেন দেব? সৃজিতের প্রশ্নে হুঙ্কার দিয়ে খুল্লম খুল্লা কী বললেন ‘রঘু’?

এটা প্রথম নয়, চলতি বছর দীপিকার এটি দ্বিতীয় বড় ধাক্কা। কিছুদিন আগেই সন্দীপ রেড্ডি ভঙ্গার স্পিরিট ছবি থেকেও বেরিয়ে এসেছেন তিনি।  এরপর সেই ছবিতে প্রভাসের বিপরীতে দীপিকার জায়গায় কাস্ট করা হয়  তৃপ্তি দিমরিকে। খবর, ‘কল্কি’ সিক্যুয়েল থেকে দীপিকার বিদায়ের আসল কারণ নাকি বিশাল টাকার অংকের পারিশ্রমিক দাবি এবং তার সঙ্গে শুটিং শিডিউল ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, দরকষাকষিতে চূড়ান্ত সমঝোতা হয়নি। এরপর দীপিকার টিম নাকি তাঁর শুটিং-ডেট দিয়ে দেন অ্যাটলির পরবর্তী ছবিতে! 

ইন্ডাস্ট্রিতে জোর ফিসফাস, দীপিকার চড়া দাবিতেই নাকি প্রযোজকদের ‘চোখ কপালে’ উঠেছিল! দীপিকা নাকি ‘কল্কি ২’-এর জন্য প্রথম ছবির তুলনায় দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছিলেন। এতটাই বিশাল অঙ্ক যে প্রযোজকদের নাকি সত্যি ‘চোখ কপালে ওঠে’। শুধু তাই নয়, শুটিংয়ের সময় প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টা কাজ করার শর্তও দিয়েছিলেন নায়িকা। এছাড়াও শোনা যাচ্ছে, নিজের টিমের জন্য বিলাসবহুল ট্রিটমেন্ট, পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা, খাওয়াদাওয়ার খরচ মিলিয়ে একেবারে রাজকীয় আতিথেয়তা দাবি করেছিলেন দীপিকা।

আবার কেউ কেউ এও বলছেন, দীপিকা নাকি ২৫ শতাংশ বাড়তি পারিশ্রমিক এবং ৭ ঘণ্টার শুটিং-শিফট চেয়েছিলেন। টিমে তাঁর সঙ্গে থাকেন প্রায় ২৫ জন সদস্য—তাঁদের জন্যও একই রকম ফাইভ-স্টার আতিথেয়তার দাবি ওঠে। প্রযোজকরা নাকি একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও অভিনেত্রী নিজের দাবিতে অনড় ছিলেন।

এরপরেই আসে প্রযোজকদের আনুষ্ঠানিক ঘোষণা।

এমন আবহে  দীপিকার বিরুদ্ধে শুটিংয়ে টাইম ম্যানেজমেন্ট নিয়ে পুরনো অভিযোগ ফের আলোচনায় উঠে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক পুরনো সাক্ষাৎকার। ২০১২ সালে রেস ২ ছবির প্রযোজক রমেশ তৌরানির কড়া অভিযোগ উঠে এসেছিল দীপিকার বিরুদ্ধে—অভিযোগ, “অপেশাদার” আচরণ।

 

 

 

ঘটনা ‘রেস ২’ ছবির। সই করার পর ছ’দিনের শুটিংয়ে অংশ নিয়েও হঠাৎ ছবির বাইরে চলে যান দীপিকা। তৌরানি তখন বলেছিলেন—

নির্ধারিত বৈঠকের দিন এড়িয়ে যান তিনি, বদলে ম্যানেজারকে পাঠান।

মুম্বইয়েই থেকেও ফোন ধরা বা মেসেজের জবাব দেওয়া বন্ধ করে দেন।

তৌরানির কথায়, “আমার ২৫ বছরের কেরিয়ারে কোনও অভিনেতার থেকে এমন অসম্মান পাইনি।”

তখন খবর ছড়ায়, দীপিকা নাকি একটি হলিউড প্রজেক্টের জন্যই ‘রেস ২’ ছেড়েছিলেন!  বিষয়টি গড়ায় এতদূর যে, প্রযোজক সংস্থা থেকে শুরু করে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (CINTAA) পর্যন্ত অভিযোগ গড়ায়। শেষমেশ শর্তসাপেক্ষে ফিরেছিলেন দীপিকা। দীপিকার বিরুদ্ধে প্রযোজকের আরও অভিযোগ ছিল,  ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির শুটিংয়ে যেন বাধা না পড়ে তাই দীপিকার জন্য ডেট  অ্যাডজাস্টও তিনি করেছিলেন ‘রেস ২’ তে! প্রসঙ্গত, ২০১৩-তেই ‘রেস ২’ আর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—দুটোই দীপিকার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।

তাহলে এবার? দু-দু’টি ব্লকবাস্টার প্রজেক্ট—‘স্পিরিট’ আর ‘কল্কি ২৮৯৮ এডি ২’—ছাড়লেন দীপিকা। কারণ কি কেবল শিডিউল আর টাকার অঙ্ক? না কি ইন্ডাস্ট্রির ভেতরে অন্য কোনও অস্বস্তি? এইমুহূর্তে একটাই প্রশ্ন এখন ভক্তদের মনে—কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে দীপিকার জায়গায় কে আসছেন?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া