শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৬Sanchari Kar
আহান পাণ্ডে এবং অনীত পাড্ডার রসায়ন কেবল পর্দার জন্য নয়! ছবির প্রেম গড়িয়েছে বাস্তবেও। ‘সাইয়ারা’ ছবির এই জুটি তাঁদের রোম্যান্টিক সমীকরণ দিয়ে দর্শকের মন জয় করেছে। বাস্তবেও তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে বলে খবর। তবে এখানেও একটি টুইস্ট আছে। সূত্রের খবর অনুযায়ী, আপাতত জুটিকে তাঁদের প্রেমের সম্পর্ক গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বাস্তব জীবনের বন্ধুত্ব এবং সম্পর্কের সূত্রপাত নাকি ছবির শুটিং চলাকালীন। যখন তাঁরা পর্দার প্রেমকে জীবন্ত করে তুলছিলেন। জাঁদুকাঠি ছুঁইয়ে দিচ্ছিলেন অভিনয় দিয়ে।
‘সাইয়ারা’ একটি মিউজিক্যাল রোমান্টিক ছবি। পরিচালনা করেছেন মোহিত সুরি এবং প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। ছবিটি আংশিকভাবে ২০০৪ সালের কোরিয়ান ছবি ‘আ মোমেন্ট টু রিমেম্বার’এর অনুপ্রেরণায় তৈরি। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা আহান এবং অনীত । ১৮ জুলাই ছবিটি থিয়েটারে মুক্তি পায়। দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয়। বিশেষভাবে প্রশংসিত হয় দুই নবাগতর অভিনয়। মোহিতের পরিচালনা, হৃদয়স্পর্শী গল্প এবং মন মাতানো গান, সব মিলিয়ে বক্স অফিসে সাফল্য রচনা করে এই ছবি। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে নায়ক-নায়িকার রসায়ন।
বাণিজ্যিক দিক থেকে ‘সাইয়ারা’ হয়ে ওঠে ব্লকবাস্টার, যা বিশ্বব্যাপী ৫৭৭ কোটি আয় করেছে। এটি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি এবং দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবিও বটে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মেও প্রশংসিত।
আহন এবং অনীতের অনন্য রসায়ন কেবল ছবির সাফল্যের জন্য নয়, বাস্তবের সম্পর্কেও প্রতিফলিত হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এই মুহূর্তে তাদের সম্পর্ক গোপন রাখার নির্দেশ রয়েছে। ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তাঁদের বাস্তব প্রেমের গুজব নিয়ে উত্তেজনা এবং আলোচনা তুঙ্গে।
দু’জনই আদিত্য চোপড়ার সঙ্গে তিনটি ছবির চুক্তি স্বাক্ষর করেছেন। আদিত্যই তাঁদের ‘সাইয়ারা’র মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করেছিলেন। এই চুক্তি হয়তো ভক্তদের আরও সুযোগ দেবে এই জুটিকে পর্দায় দেখার। ফের তাঁদের মন ভোলানে রসায়ন চাক্ষুষ করার।
ছবি মুক্তির আগে বা পরে তারকাদের অহন কিংবা অনিতকে প্রচারে যোগ দিতে দেখা যায়নি। তবে এবার ওটিটিতে মুক্তির আগেই মুম্বইয়ের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ছবির দুই মুখ্য তারকা। সেখানে এসেই অনিত ফাঁস করলেন এক গোপন তথ্য। অভিনেত্রী জানালেন, শুটিংয়ের শেষ দিনে অহনকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছিলেন তিনি।
চোখের জল আটকাতে পারেননি অহনও। অনিত বলেন, "শুটিংয়ের শেষ দিন খুব কষ্ট হচ্ছিল। আমরা ভাবছিলাম এক বছর ধরে যেভাবে দু'জন কাজ করেছি, একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আর হয়তো সেরকম কিছু হবে না কোনওদিন। কিন্তু আমাদের কান্না থামাতে ছুটে এসেছিলেন প্রোডাকশনের সবাই। তাঁরা জানিয়েছিলেন, ছবির শুটিং শেষ মানেই আর দেখা হবে না তা নয়। এরপর প্রচারের জন্য অনেকবার একসঙ্গে হবে পুরো টিম। তবুও সেই সময় চোখের জল বাঁধ মানছিল না।"
সেই কান্না কি শুধুই মন খারাপের? নাকি বিরহেরও? নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জনের মাঝে সেই প্রশ্ন থেকেই যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি