শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ০৪Soma Majumder
১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবিতে তাঁদের প্রথমবার একসঙ্গে দেখেছিলেন অনুরাগীরা। তারপর একে একে ‘চেন্নাই এক্সপ্রেস‘, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’, ‘জওয়ান’-সবই ব্লকবাস্টার। দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের জুটি। আর এবার ফের ‘বাদশাহ’র সঙ্গে ষষ্ঠবার সঙ্গী হচ্ছেন দীপিকা৷
সম্প্রতি বিগ বাজেটের দুটো বড় সিনেমা থেকে সরে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ও নাগ অশ্বিনের 'কল্কি 2898 এডি'র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন তিনি৷ কিন্তু তাতে যে তাঁর এতটুকু আফসোস নেই সেই আভাস দিয়েছেন অভিনেত্রী৷ সমাজ মাধ্যমে শাহরুখের সঙ্গে ফের জুটি বাঁধার কথা ঘোষণা করেছেন ‘শান্তিপ্রিয়া’। জল্পনা মাফিক ‘ওম’-এর পরবর্তী ছবি ‘কিং’-এ থাকছেন দীপিকা পাড়ুকোন।
আরও পড়ুনঃ ‘স্পিরিট’-এর পর এবার ‘কল্কি’-র সিক্যুয়েল, ফের প্রভাসের ছবি থেকে বাদ দীপিকা! হচ্ছেটা কী?
বিগত কয়েক মাসে ধরে দীপিকার শুটিংয়ের শিফট প্রসঙ্গে বক্তব্য নিয়ে বেশ জলঘোলা হয়েছে৷ দীপিকার নাম না করে অভিনেত্রীর বিরুদ্ধে 'কমবয়সি অভিনেতাদের অপমান ও গল্প ফাঁস' করার অভিযোগ আনেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা৷ যার রেশ ধরে বছরের শুরুর দিকেই অভিনেত্রী 'স্পিরিট' থেকে বাদ পড়েন বলে মনে করেন অনুরাগীরা। যদিও এনিয়ে সেসময়ে রণবীর ঘরণী কোনও মন্তব্য করেননি। বরং এক অনুষ্ঠানে তাঁর কাজ বেছে নেওয়ার নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন তিনি৷ নিজের কাজের প্রতি সততা বজায় রাখা এবং একনিষ্ঠতা থেকে তিনি মন থেকে সিদ্ধান্ত নেন বলে জানান নায়িকা।
এরপর কয়েকদিন আগে বৈজয়ন্তী মুভিজ প্রযোজনা সংস্থা ঘোষণা করে 'কল্কি 2898 এডি'-র সিক্যুয়েলে দেখা যাবে না দীপিকাকে। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি 2898 এডি’ ছিল সাম্প্রতিক কালের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত ডিস্টোপিয়ান কাহিনি ভারতীয় সিনেমায় এক নতুন মাইলফলক ছুঁয়েছিল। প্রভাসের অ্যাকশননির্ভর আখ্যানের মধ্যে দীপিকার পারফরম্যান্সের গভীরতা এবং হৃদয়স্পর্শী আবেগকে বিশেষভাবে প্রশংসা করেছিলেন। তাই এই ছবির সিক্যুয়েলে তাঁর চরিত্রের আরও বিস্তৃত যাত্রা দেখা যাবে বলে আশা করেছিলেন ভক্তরা। কিন্তু সাম্প্রতিক ঘোষণার পর সেই জায়গাতে তৈরি হয়েছে বড় শূন্যতা।পর পর দুটি ছবি থেকে দীপিকার সরে আসা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। আর এরই মাঝে নিজের কাজ ও শাহরুখের সঙ্গে জুটি বাঁধা নিয়ে বার্তা দিলেন ‘পিকু’।
শাহরুখের হাত ধরে একটি ছবি পোস্ট করে দীপিকা লেখেন, "প্রায় ১৮ বছর আগে ওম শান্তি ওম ছবির শুটিংয়ে সে আমাকে বড় শিক্ষা দিয়েছিল। বলেছিল, সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিনেমা তৈরির অভিজ্ঞতা এবং তুমি যাঁদের সঙ্গে কাজ করছ।" এখানেই শেষ নয়, অভিনেত্রীর কথায়, "আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তার সবক্ষেত্রে আমি সেই শিক্ষা কাজে লাগিয়েছি। আর সম্ভবত সেই কারণেই আমরা একসঙ্গে ষষ্ঠ সিনেমা করছি।" হ্যাশট্যাগে সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখের সঙ্গে ‘কিং’ছবির প্রথম দিনের শুটিংয়ের কথা জানান৷ দীপিকার পোস্টে অসংখ্য অনুরাগীদের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিংও। ভালবাসায় ভরা শুভেচ্ছা বার্তা দেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি