শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ভারতের হয়ে অস্কারের দৌড়ে নীরজের ‘হোমবাউন্ড’! কানেও প্রশংসিত ঈশান-বিশালের ছবি

সংবাদ সংস্থা মুম্বই | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৫৮Sanchari Kar

ভারত ২০২৬ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের জন্য পরিচালক নীরজ ঘেওয়ানের বহুল প্রতীক্ষিত ছবি ‘হোমবাউন্ড’-কে বেছে নেওয়া হয়েছে।

এই সুখবর এসেছে ছবির মুক্তির আগেই। চলতি মাসের শেষের দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, আর সেই সঙ্গে শুরু হবে অস্কার অভিযানের প্রস্তুতি।
শুক্রবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়েছে যে, তারাই সরকারি এন্ট্রি হিসেবে ছবিটি নির্বাচন করেছে। এর ফলে ‘হোমবাউন্ড’ আগামী বছরের অস্কারে ১০০-রও বেশি দেশের অফিসিয়াল এন্ট্রির সঙ্গে প্রতিযোগিতা করবে মনোনয়নের জন্য।

এখন পর্যন্ত মাত্র তিনটি ভারতীয় ছবি ‘মাদার ইন্ডিয়া ‘(১৯৫৮), ‘সালাম বম্বে!’ (১৯৮৯), আর ‘লগান’ (২০০২)— এই বিভাগে মনোনয়ন পেয়েছে। তবে এখনও কোনও ভারতীয় ছবি এই পুরস্কার জিততে পারেনি। ভারতের অস্কার জয় এসেছে অন্য বিভাগে, সর্বশেষ ২০২৩ সালে ‘আরআরআর’  দু’টি পুরস্কার জিতে।
ভারতে যদিও এখনও মুক্তি পায়নি, ‘হোমবাউন্ড’ আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই দাগ কেটেছে। মে মাসে কান চলচ্চিত্র উৎসব-এ ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়, আর তখনই এটি স্ট্যান্ডিং ওভেশন পায়। এরপর ছবিটি গিয়েছিল ৫০তম টোরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল-এ, যেখানে এটি ইন্টারন্যাশনাল পিপল’স চয়েস অ্যাওয়ার্ড বিভাগে দ্বিতীয় রানার-আপ হয়।

করন জোহর বলেছেন, “আমরা ভীষণ গর্বিত এবং কৃতজ্ঞ যে হোমবাউন্ড-কে ভারতের অস্কার মনোনয়ন হিসেবে বেছে নেওয়া হয়েছে। নীরজ ঘেওয়ানের এই শ্রম-সাধ্য সৃষ্টি নিশ্চিতভাবেই সারা বিশ্বের অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।”

পরিচালক নীরজের কথায়, “হোমবাউন্ড-কে ভারতের অস্কার এন্ট্রি হিসাবে নির্বাচিত করা হয়েছে—এটি আমার কাছে এক বিশাল সম্মানের বিষয়। আমাদের মাটি আর আমাদের মানুষের প্রতি যে ভালবাসা, সেই আবেগ থেকেই ছবিটি নির্মিত। এতে সেই ঘরের আবেগ ধরা আছে, যে ঘর আমরা সকলে মিলেই ভাগ করে নিই। ভারতের গল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এবং সিনেমার সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চে দেশকে উপস্থাপন করা যেমন এক অনন্য অভিজ্ঞতা, তেমনি এক বিরাট গর্বেরও বিষয়। এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।”

নীরজ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইশান খট্টর ও বিশাল জেঠওয়া—গ্রামীণ ভারতের দুই তরুণ, যাদের স্বপ্ন সরকারি চাকরি পেয়ে সামাজিক মর্যাদা অর্জন করা। তবে তাদের এই যাত্রা নানা সামাজিক বাধা, বিশেষ করে জাতিভেদ এবং সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের কাহিনি। ছবিতে তাদের বন্ধু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জাহ্নবী কাপুর। ছবিটির প্রযোজক হলেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপুর্ব মেহতা এবং সোমেন মিশ্র। কার্যনির্বাহী প্রযোজক হলিউড তারকা মার্টিন স্করসেসি এবং প্রবীণ খৈরনার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া