শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০৩Sanchari Kar
বলিউড অভিনেত্রী দিশা পটানির বরেলির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত পঞ্চম অভিযুক্তকে শুক্রবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর পুলিশের এনকাউন্টারের পর গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত গুলিবর্ষণের আগে দিশা পাটানির বরেলির বাড়ির রেকি করেছিল। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তের নাম রামনিবাস ওরফে দীপক। সে রাজস্থানের বেওয়ার জেলার বাসিন্দা। তার সঙ্গী অনিল নিবাসী, হরিয়ানার সোনিপতের বাসিন্দা, তাকেও পুলিশ ধরেছে। অনিলের কাছ থেকে একটি পিস্তল এবং বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বরেলির জঙ্গল এলাকার কাছে হওয়া এই এনকাউন্টারে অভিযুক্তের ডান পায়ে গুলি লাগে। পরে যখন পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছিল, তখন সে অনুনয় করতে থাকে, “আমি আর কখনো উত্তরপ্রদেশে আসব না স্যার। বাবাজির পুলিশের সামনে আর আসব না স্যর।”
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ভোররাতে দিশার বরেলির বাড়িতে অজ্ঞাত হামলাকারীরা একাধিক রাউন্ড গুলি চালায়। পরবর্তীতে গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করে। সে দাবি করে, দিশা এবং তার বোন খুশবু পটানি সম্প্রতি সন্ত প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন, তা ‘সনাতন ধর্মকে অপমান করেছে’। সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে সে জানায়।
কয়েকদিন পর ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় একটি বাইক দিশার বাড়ির সামনে এসে থামে। এরপর বাইকে থাকা এক ব্যক্তি বন্দুক বার করে একাধিক রাউন্ড গুলি চালায়। তারপর দ্রুতগতিতে বাইক নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আসল লক্ষ্য ছিলেন দিশার বাবা জগদীশ পাটানি, যিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। তিনি বারান্দার একটি থামের আড়ালে লুকিয়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন।
ঘটনার পরপরই পুলিশ একটি মামলা দায়ের করে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে ঘটনার তদন্তের নির্দেশ দেন। পরে বুধবার পুলিশের সঙ্গে এনকাউন্টারে দুই অভিযুক্ত নিহত হয়। এই এনকাউন্টার যৌথভাবে পরিচালনা করে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার স্পেশাল টাস্ক ফোর্স এবং দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনের সরাসরি ভূমিকা ছিল দিশার বরেলির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায়। সংবাদমাধ্যমকে এক কর্মকর্তা বলেন, “বরেলির ফায়ারিং কাণ্ডে ওই দু’জনের সরাসরি হাত ছিল, যা হাই প্রোফাইল ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ছিল এক ধরনের ভয় দেখানোর কৌশল, যা তোলাবাজির সঙ্গে যুক্ত।” পুলিশের অভিযানে ধরা পড়া ওই দুই অভিযুক্ত—রবিন্দর এবং অরুণ।
সম্প্রতি দিশার বাবা জগদীশ পাটানি মেয়ের পক্ষে কথা বলেছেন এবং জানিয়েছেন যে তাঁর মন্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
জগদীশ পটানি বলেন, “…খুশবুকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রেমানন্দ জি মহারাজের প্রসঙ্গে তার নাম টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, আমরা সাধু-সন্তদের সম্মান করি। কেউ যদি তার বক্তব্যকে বিকৃত করে দেখায়, তবে সেটি আমাদের অপমান করার ষড়যন্ত্র।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি