শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ০০Rahul Majumder
প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যু যেন গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু তারও আগে, মৃত্যুর মাত্র একদিন আগে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তাঁর জীবনের শেষ ভিডিও—যেখানে তিনি হাসছেন, গাইছেন, একেবারেই নিশ্চিন্ত। আজ সেই দৃশ্য হয়ে উঠেছে ভক্তদের কাছে হৃদয়বিদারক স্মৃতি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিঙ্গাপুরের একটি রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে ছিলেন জুবিন। খাওয়াদাওয়ার ফাঁকে গান গাইছেন, আড্ডা দিচ্ছেন, মুখে প্রশান্তির হাসি। যেন সংগীতই তাঁর জীবনের চিরন্তন সঙ্গী। কে জানত, সেটাই হবে তাঁর শেষ জনসমক্ষে ধরা পড়া দৃশ্য! সেই ভিডিওতে ভক্তদের উদ্দেশে আমন্ত্রণও জানাতে দেখা যাচ্ছে ‘উত্তর-পূর্বের রকস্টার’কে।
সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। শনিবারই পারফর্ম করার কথা ছিল তাঁর। ভিডিও প্রকাশের মাত্র একদিন আগে, তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছিলেন সিঙ্গাপুরের ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ । লিখেছিলেন—
“সিঙ্গাপুরের বন্ধুরা… আগামী ২০ সেপ্টেম্বর আমার জনপ্রিয় অহমিয়া, বাঙালি ও হিন্দি গানের ডালি নিয়ে আপনাদের সামনে মঞ্চে হাজির হব… সবাই আসবেন এবং আমাদের ভরসা বাড়াবেন!”
দু'দিনের সেই উৎসবে উত্তর-পূর্ব ভারতের শিল্প, সংস্কৃতি, নৃত্য, সংগীত, চা ও হস্তশিল্প তুলে ধরার কথা ধরা হবে বলেও তিনি জানিয়েছিলেন। সাংস্কৃতিক দূত হিসেবে তিনি আশ্বাস দিয়েছিলেন, “আমি থাকব দু’দিনই।” কিন্তু ভাগ্যের পরিহাস—সেই মঞ্চে আর ওঠা হল না তাঁর।
সংবাদ ছড়িয়ে পড়তেই আসামের ঘরে ঘরে শোকের ছায়া। হাজার হাজার ভক্ত মোমবাতি, ফুল, হাতে লেখা চিঠি নিয়ে ভিড় জমিয়েছেন তাঁর বাড়ির সামনে। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে চোখের জলে ভেজা ছবি আর স্মৃতিচারণায়। এক ভক্ত লিখেছেন— “জুবিনদা শুধু গায়ক নন, আমাদের শ্বাসপ্রশ্বাস। তাঁর গান ছাড়া উৎসবের কথা ভাবাই যায় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি