শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জি বাংলার পুজোর প্রোমোতে বাদ জিতু! নেপথ্যে দিতিপ্রিয়া বিতর্ক নাকি অন্য কারণ?

Arpita Das | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪৮Soma Majumder

প্রেমের রং লাল আর পুজো মানেই প্রেম। ঠিক তেমনই পুজোর আগে আরও রঙিন জি বাংলার জনপ্রিয় জুটিরা। দুর্গাপুজোর জন্য নতুন প্রোমোতে দারুন লুকে দেখা যাচ্ছে দর্শকদের প্রিয় জুটিদের। রয়েছে নতুন ধারাবাহিকের জুটিরাও। তবে জি-এর পুজো স্পেশাল এই প্রোমোতে একমাত্র দেখা গেল না অন্যতম প্রিয় জুটি আর্য-অপর্ণাকে। জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের অপর্ণা থাকলেও প্রোমোতে নেই আর্য অর্থাৎ অভিনেতা জিতু কমল। 

'জগদ্ধাত্রী', 'তুই আমার হিরো', 'ফুলকি', 'কনে দেখা আলো', 'জোয়ার ভাটা', 'পরিণীতা' সহ সব ধারাবাহিকের জুটিদের মিষ্টি মুহূর্তের ঝলক সামনে এসেছে। তবে 'চিরদিনই তুমি যে আমার' থেকে দেখা গেল একা দিতিপ্রিয়া রায়-কে। অন্যদিকে, 'সারেগামাপা'-র জন্য আবির চট্টোপাধ্যায় এবং রান্নাঘরের জন্য কনীনিকা বন্দ্যোপাধ্যায় থাকলেও এই প্রোমোতে দেখা যায়নি 'দিদি নাম্বার ওয়ান'-এর জন্য রচনা বন্দ্যোপাধ্যায়কেও।

আরও পড়ুনঃ ‘আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন কিছুটা হলেও বাংলা ছবির হাল ফিরত’, বললেন অঞ্জন-কন্যা চুমকি

'চিরদিনই তুমি যে আমার'-এর নায়িকা থাকলেও কেন নায়কের দেখা মিলল না? প্রোমো দেখার পর থেকেই এই প্রশ্ন তুলেছেন নেটিজনরা। এমনকী ক্ষোভে ফেটে পড়েন জিতুর অনুরাগীরা। অনেকেই লিখেছেন, ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে জিতুকে, অত্যন্ত অন্যায় করা হয়েছে অভিনেতার সঙ্গে। এই বিষয়ে আজকাল ডট ইন এর তরফ থেকে জিতু কমলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।'  


কিছুদিন আগেই জিতুর বিরুদ্ধে অভিযোগ আনেন দিতিপ্রিয়া। সেই সময় জিতু হোয়াটসঅ্যাপে তাঁদের কথোপকথন সামনে আনেন। এরপর ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিলেও দিতিপ্রিয়া নিজে থেকে সমাজ মাধ্যমে লেখেন যে তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে। জিতুর বিরুদ্ধে আনা অভিযোগের পোস্ট তিনি মুছে দিচ্ছেন। আগের মতো কাজ শুরু হয়, পর্দায় দিনে দিনে আর্য-অপর্ণা জুটিকে কাছাকাছি দেখতে পান দর্শকরা। তবে পুজোর প্রোমোতে জিতুকে দেখতে না পেয়ে বহু অনুরাগী চ্যানেলের বিরুদ্ধে ফের অভিযোগ করতে শুরু করেছেন। 

ঠিক কী কারণে সব জুটিকে দেখা গেলেও একমাত্র বাদ পড়লেন জিতু কমল? বিশেষ কোনও কারণে এই শুটিংয়ে থাকতে পারেননি অভিনেতা? এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ জিতু কমল। তবে অনেকেই ভাবছেন, গত কয়েক দিনের ঘটনার জেরে প্রোমোতে রাখা হয়নি অভিনেতাকে। এমন বিশেষ প্রোমো থেকে একটি ধারাবাহিকের নায়ককে বাদ দেওয়ার মতো ঘটনা এর আগে তেমন চোখে পড়েনি। যা নিয়ে আপাতত তোলপাড় সামাজিক মাধ্যম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া