শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪২Rahul Majumder
মুক্তির পর থেকেই ব্যাপক চর্চায় ‘সাইয়ারা’। ছবিটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। শুধু তরুণ প্রজন্মকেই উত্তেজিত করেনি এই ছবি, বরং সব বয়সের দর্শকের মধ্যেই ছড়িয়ে দিয়েছে প্রেমের আগুন। বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় ‘কৃষ কাপুর’ ও ‘বাণী বত্রা’কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির সাইয়ারা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনিত পড্ডা এবং অহন পাণ্ডে। কৃশ কাপুর আর বাণী বত্রার চরিত্রে তাঁদের আবেগঘন অভিনয় ও মায়াময় রসায়ন এক লহমায় জয় করেছিল দেশজোড়া দর্শকের মন। সাইয়ারা–র ঝড় এখনো প্রশমিত হয়নি, কিন্তু ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন—নতুন তারকারা এবার কোন প্রজেক্টে নাম লেখান।
শোনা যাচ্ছিল, অহন পাণ্ডে প্রস্তুতি নিচ্ছেন যশ রাজ ফিল্মসের একটি আসন্ন অ্যাকশন প্রজেক্টের জন্য। আর এবার বোমা ফাটাল অনিত পড্ডা! জোর খবর, ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী ছবি ‘শক্তি শালিনী’-তে কিয়ারা আদবানি আর থাকছেন না। তাঁর পরিবর্তে সেই চরিত্রে দেখা যাবে অনিতকে। সূত্রের খবর—“গত দু’মাস ধরে অনিতের সঙ্গে আলোচনা চলছিল। সাইয়ারা–য় ওর কাজ দেখে দীনেশ ভিজন মুগ্ধ হন এবং ঠিক করেন, তাঁর হরর ইউনিভার্সের পরবর্তী অধ্যায় ওকেই দিয়ে শুরু করবেন।
ছবিটি মুক্তি পেতে চলেছে ৩১ ডিসেম্বর, ২০২৫-এ। ইতিমধ্যেই অনিত তাঁর লুক টেস্ট শেষ করেছেন। পরিচালকের নাম এখনও গোপন, তবে শোনা যাচ্ছে মুঞ্জ্যা–খ্যাত পরিচালক আদিত্য সারপোৎদারকে আনার চেষ্টা চলছে।
এই খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা কার্যত দুই ভাগে বিভক্ত। একজন লিখেছেন— “অনিতের উত্থান আলাদা করে গবেষণার বিষয়! মাত্র ২২ বছর বয়সে তিন-তিনটে যশ রাজ ছবির চুক্তি, এখন আবার ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সে ঢুকে পড়ল। ঈশ্বরের প্রিয় সন্তান বললেও ভুল হবে না!”
আরেকজন উচ্ছ্বসিত— “অনিতের জন্য খুশি, তবে কিয়ারার জন্য খারাপ লাগছে। ওয়ার ২–এর ব্যর্থতার ফল ভুগতে হচ্ছে।”
আবার কেউ কেউ কটাক্ষ করেছেন— “অনিতের প্রতিভা সীমিত, এত তাড়াতাড়ি সোলো ছবি করা উচিত নয়। কিয়ারাকেই ভাল মানাত।”
অন্যদিকে, একজন খোলাখুলি বললেন—“সত্যি বলতে, এখন থেকেই আবার বলিউডে আগ্রহ পাচ্ছি। এই মেয়ে একদিন সুপারস্টার হবে।”
অন্যদিকে, কিয়ারা আদবানি নিজের কেরিয়ারের ঝড়ঝাপটা ভুলে আপাতত মগ্ন স্বামী সিদ্ধার্থ মালহোত্রা আর তাঁদের নবজাত কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসারে। বলিউডে ‘নতুন যুগ’-এর ঘোষণা যেন হয়ে গেল এই খবরেই—একদিকে মাতৃত্বে ব্যস্ত পুরনো তারকা, অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা ২২ বছরের এক নতুন মুখ, অণীত পড্ডা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি