বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দেশের মাটিতে শেষ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে রোহিত বাহিনী হেরে গিয়েছিল ০–৩ ব্যবধানে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার–গাভাসকার ট্রফিতে ১–৩ হার। তার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ২০২৫–২০২৭ টেস্ট বিশ্বকাপ পর্বে ভারতের মাটিতে প্রথম খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। অক্টোবরের শুরুতে সেই সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি জানিয়ে দিয়েছেন, ভারতকে হারানোর পরিকল্পনা তৈরি তাঁদের।
আরও পড়ুন: পারলেন না প্রত্যাশা পূরণ করতে, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন নীরজ জেনে নিন
দুই টেস্টের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। স্যামি জানিয়েছেন, পেস আক্রমণে ভারতকে ধরাশায়ী করতে তৈরি তাঁরা। ওয়েস্ট ইন্ডিজ দলে শামার জোসেফ, আলজারি জোসেফ ও জেইডেন সির্লসের মতো তিন পেসার রয়েছেন। তাঁদের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে বলে মনে করেন স্যামি। সাংবাদিক বৈঠকে স্যামি বলেন, ‘আমাদের পেস আক্রমণ যে কোনও পরিবেশে সফল হওয়ার ক্ষমতা রাখে। আমাদের আক্রমণে বৈচিত্র আছে। শামারের গতি ওর অস্ত্র। জেইডেন দু’দিকেই সুইং করাতে পারে। আবার আলজারির উচ্চতা ওকে বাউন্স পেতে সাহায্য করে। আমরা গত দু’বছরে বিদেশের মাটিতে ভাল খেলেছি। ভারতেও সেটাই করতে চাই। ভারতে ২০ উইকেট নিতে না পারলে টেস্ট জেতা যাবে না। আমাদের পেস আক্রমণ ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে।’
আরও পড়ুন: চুটিয়ে খেলেছেন কুলদীপের সঙ্গে, ট্রায়াল দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সেও, চেনেন ওমানের এই স্পিনারকে?...
প্রসঙ্গত, ৪২ বছরের খরা কাটাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। শেষ ১৯৮৩ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল তারা। এবার আবার সেটা করে দেখাতে চাইছেন স্যামিরা। ২ অক্টোবর থেকে শুরু দুই টেস্টের সিরিজ। সেই সিরিজ জিতে ফিরতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: সলমনকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিলেন পাইক্রফ্ট, নেপথ্যে ছিল কে জানলে চমকে যাবেন? ...
ভারতের মাটিতে ভারতকে হারাতে নিউজিল্যান্ডের পরিকল্পনা ধার করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামি বলেন, ‘আমরা জেতার মানসিকতা নিয়েই যাব। ভাবব না যে, ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা। নিউজিল্যান্ড কী করেছে আমরা দেখেছি। ভারতের পরিবেশে ওরা যেভাবে খেলেছে আমরাও সেটা করতে চাই। ওদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। আশা করি সফল হব।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি