শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali actor aka TMC MLA Soham Chakraborty remembers Zubeen Garg

বিনোদন | ‘আমার নতুন ছবিতে ওঁরই গানের শেষ মুহূর্তের কাজ চলছিল...’ জুবিনকে হারিয়ে কী বলছেন সোহম চক্রবর্তী?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: রাহুল মজুমদার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০১Rahul Majumder

প্রয়াত জুবিন গর্গ! সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তিন দশকেরও বেশি সময় ধরে আসামি এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। জুবিনকে বলা হত ‘উত্তর-পূর্বের রকস্টার’! অসমের সঙ্গীতজগতের প্রাণ, জনপ্রিয় গায়ক–অভিনেতা–প্রযোজক জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। বাংলা ছবিতে একাধিক গান গেয়েছেন এই গায়ক। অভিনেতা সোহম চক্রবর্তীর ‘প্রেম আমার’, ‘জানেমন’-এর মতো একাধিক ছবিতে গান তো গেয়েইছিলেন জুবিন, পাশাপাশি সোহমের আসন্ন একটি ছবিতেও শোনা যাবে জুবিনের গাওয়া সেই গান। আপাতত সেই গানের মিক্সিংয়ের কাজ মুম্বইয়ের স্টুডিওতে বসে সারছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। তার মধ্যেই এল এই দুঃসংবাদ। 

আজকাল ডট ইন-এর কাছে এই প্রসঙ্গে সোহম বললেন, “ভাবাই যায় না। খবরটা সত্যিই যন্ত্রণা দিচ্ছে। আমার আসন্ন ছবির জন্য একটি গান গেয়েছিল জুবিনদা, তাঁর গাওয়া সেই গানের মিক্সিংয়ের কাজ করছিলেন জিৎদা। কী বলব বুঝে উঠতে পারছি না! গতকালও  জিৎ দার সঙ্গেও কথা হচ্ছিল এই গানটা নিয়ে...আমার কত ছবিতে যে গান গেয়েছেন জুবিনদা। অদ্ভুত প্রতিভা ছিল...গলার কী রেঞ্জ ছিল, বাপরে বাপ! কত ধরনের গান-ই না গেয়েছেন উনি। বড় অনুরাগী ছিলাম ওঁর গানের। আমি ভাষা খুঁজে পাচ্ছি না কী শোকবার্তা দেব। খুব সম্প্রতি কথা না হলেও কিছুদিন আগেও ওঁর সঙ্গে কথা হচ্ছিল। খুব হুল্লোড়ে মানুষ ছিলেন। মজা করতে ভারী ভালবাসতেন। একসঙ্গে শো-ও করেছি আমরা। ওঁর গাওয়া গানে লিপ দেব, আজকের পর থেকে ইচ্ছে থাকলেও তা আর বাস্তবায়িত হওয়ার উপায় থাকল না। ওঁর কাজের মধ্যেই, গানের মধ্যে দিয়ে তো বেঁচে থাকবে জুবিনদা। কিন্তু মানুষটাকে মিস করব বড্ড।”

জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো ছবিতে। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’–এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে বছরখানেক ধরেই শরীর ভাল যাচ্ছিল না জুবিনের। 


জানা গেছে, সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। শুক্রবারই পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুবিন। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। কিন্তু কে জানত, কয়েক মাসের মধ্যেই আকস্মিক দুর্ঘটনা কেড়ে নেবে জুবিনের প্রাণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া