শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পারলেন না তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা পূরণে ব্যর্থ ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এরপরই ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন নীরজ চোপড়া। টোকিওতে অলিম্পিক সোনা জিতেছিলেন। সেই টোকিওর ট্র্যাক থেকেই খালি হাতে ফিরতে হয়েছে ভারতের সোনার ছেলেকে। তারপরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নীরজ। সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন।
ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে একটামাত্র থ্রো করেছিলেন নীরজ। ৮৪.৮৫ মিটারের ওই থ্রোতেই সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি। কিন্তু ফাইনালে সেটুকুও মারতে পারেননি। দ্বিতীয় থ্রোয়ে ৮৪.০৩ মিটার পর্যন্ত যায় নীরজের থ্রো। ওটাই তাঁর সেরা পারফরম্যান্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে। পদকজয়ের স্বপ্ন ওখানেই শেষ। অষ্টম স্থানে ফাইনাল শেষ করেন নীরজ। উল্লেখ্য, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত সাত বছরে এই প্রথমবার খালি হাতে ফিরছেন নীরজ।
আরও পড়ুন: রোহিতের যোগ্য উত্তরসূরি সূর্যই, কে দিলেন এই সার্টিফিকেট জানুন
তবে নীরজের ব্যর্থতার দিনে নজর কাড়েন ভারতের উদীয়মান প্রতিভা শচীন যাদব। নিজের প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার ছোড়েন তিনি, যা তাঁর জীবনের সেরা পারফরম্যান্স। তারপর লাগাতার ৮৫ মিটারের ধারেকাছে থ্রো করেছেন শচীন। অল্পের জন্য পদক হাতছাড়া হয় ২৫ বছর বয়সি ভারতীয় তরুণের। চতুর্থ স্থানে থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ করেন তিনি। সেই শচীনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নীরজ। বৃহস্পতিবার ফাইনাল শেষ হওয়ার পরেই নীরজ বলেন, ‘শচীনের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আশা করছিলাম ভারতে একটা পদক আসবে। তবে সেটা হল না। কিন্তু এত বড় মঞ্চে অনবদ্য পারফর্ম করেছে। ভারতের জ্যাভলিন ভবিষ্যৎ সুরক্ষিত হাতেই রয়েছে, সেটা হলফ করে বলতে পারি।’
ফাইনালের পরদিন ইন্সটাগ্রামে পোস্ট করে নীরজ লেখেন, ‘এভাবে মরশুম শেষ করতে চাইনি। যাবতীয় সমস্যা সত্ত্বেও নিজের সেরাটা দিতে চেয়েছিলাম, কিন্তু দিনটা আমার ছিল না। শচীনের পারফরম্যান্সে আমি খুশি। যাঁরা পদক জিতেছেন তাঁদের অনেক শুভেচ্ছা।’ এই পোস্ট দেখেই জল্পনা চলছে, তাহলে কি চোট নিয়েই ফাইনাল খেলতে নেমেছিলেন নীরজ? যদিও ইনস্টাগ্রামে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন নীরজ চোপড়া।
আরও পড়ুন: ‘ব্রিং ইট হোম’, মহিলা বিশ্বকাপের আগে শ্রেয়া ঘোষালের গলায় থিম সং প্রকাশ করল আইসিসি, দেখুন ভিডিও...
এটা ঘটনা শুধু নীরজ নন, ব্যর্থ হয়েছেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমও। সোনা জিতলেন কেসহর্ন ওয়ালকট (৮৮.১৬ মিটার), রুপো ও ব্রোঞ্জ পেলেন যথাক্রমে অ্যান্ডারসন পিটার্স (৮৭.৩৮ মিটার) ও কার্টিস থম্পসন (৮৬.৬৭ মিটার)। ভারতের নীরজ চোপড়া (৮৪.০৩ মিটার) অষ্টম স্থানে শেষ করেন। তার উপরে চতুর্থ স্থানে শেষ করেন ভারতের শচীন যাদব (৮৬.২৭ মিটার)।
নীরজ বনাম আর্শাদ নাদিম লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সবাই। দুই প্রতিবেশি দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার আগুন জ্বালাবেন এই প্রত্যাশায় ছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু কোনওটাই হল না। আর ফাইনালে ব্যর্থ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নীরজ।
আরও পড়ুন: মাত্র এক বছরেই মোহভঙ্গ, মেন্টর জাহিরের সঙ্গে সম্পর্ক শেষ করল গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি