মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: দেবদৃতার সঙ্গে নতুন স্মৃতি বুনব, আট মাসের প্রেম নিয়ে অকপট রাহুল

নিজস্ব সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২৩ ১৬ : ৫১
রাহুল দেব বোস ভালবাসার সন্ধান পেয়েছেন। গত আট মাস ধরে তাতেই বিভোর। দশমীতে সেই প্রেমের কথা আনুষ্ঠানিক ভাবে জানাতেই টেলিপাড়ায় শোরগোল। সম্পর্কে রাহুল দেব বসু-দেবাদৃতা বসু! কবে থেকে, কী ভাবে? আজকাল ডট ইন যোগাযোগ করতেই খুশি গলায় নায়কের উত্তর, ‘‘ধারাবাহিক ‘আলোর ঠিকানা’ আমাদের আলো দেখিয়েছে! গৌরব আলোর প্রথম প্রেম। পাশে থেকে সমর্থন জানায়। যে কোনও ভাল কাজে এগিয়ে দেয়। কিন্তু বড় নীরব, গভীর সেই প্রেম। অভিনয় করতে করতেই আমরা কাছে এসেছি।’’

সামাজিক পাতায় ছবি দিয়ে সে কথা জানিয়েছেন অভিনেতা। সিঁদুর মেখে লাল দু’জনেই। সুপুরুষ নায়ক ঝকঝকে লাল পাঞ্জাবিতে। দেবাদৃতা ঝকঝকে সুন্দরী লাল ঢাকাই শাড়িতে। বিবরণীতে লেখা, ‘‘গৌরব আলোকে পায়নি। রাহুল দেবাদৃতাকে খুঁজে পেয়েছে!’’ দশমীতেই কেন? রাহুলের মতে, এই প্রেম তাঁদের কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো। তাই বিশেষ দিনে জীবনের বিশেষ মুহূর্তের কথা ঘোষণা করেছেন। আট মাসের প্রেম আরও গাঢ় পুজোর ক’দিনে। শুটিং থেকে দূরে। চারটে দিন কীভাবে সময় কাটালেন তাঁরা? নায়কের কথায়, ‘‘একসঙ্গে থেকেছি, ঘুরেছি, খাওয়াদাওয়া করেছি। মণ্ডপে গিয়ে প্রচুর ঠাকুর দেখেছি। মুখ যদিও মুখোশে ঢাকা ছিল। কেউ চিনতে পারার আগে চট ককরে সরে গিয়েছি। যাঁরা বুঝে গিয়েছেন, তাঁদের সঙ্গে আড্ডা দিয়েছি। সব মিলিয়ে যেন স্বপ্নের মতো।’’

দেবাদৃতা সত্যিই ‘আলো’র মতো? তাই অল্প সময়ে এত গভীর প্রেম?



রাহুলের যুক্তি, নায়িকা ভীষণ সরল। ওর সারল্য এড়িয়ে যেতে পারেননি। 'আয় খুকু আয়' ছবির ‘সঞ্জয়’-এর অতীত আছে। দেবাদৃতার? সব জেনেই নায়িকা পর্দার ‘প্রথম প্রেম’র হাত ধরেছেন? প্রশ্ন রাখতেই সজাগ রাহুল। স্পষ্ট বললেন, ‘‘কেউ কারও অতীত নিয়ে মাথা ঘামাচ্ছি না। বরং দেবাদৃতার সঙ্গে নতুন স্মৃতি বোনার চেষ্টা করছি।’’



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া