শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৯Rahul Majumder
৫০ ছুঁয়ে ফেললেও তাঁর শরীরী হিল্লোলের ভিডিও আজও বুকে কাঁপন ধরায় বহু যুবকের। নেটপাড়ায় সেইসব ভিডিও মুহূর্ত হয় ভাইরাল। আবার 'গদর ২'-এর মতো বক্স অফিসের রেকর্ড ভাঙা ছবিরও তিনি অভিনেত্রী। বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল সম্প্রতি খোলাখুলি জানালেন কেন তিনি আজও বিয়ে করেননি। কেন তিনি আজও সিঙ্গল? ৫০ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, একাধিক বিয়ের প্রস্তাব আসলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন, কারণ বেশিরভাগ পুরুষই তাঁকে শর্ত দিয়েছিলেন—বিয়ে করলে অভিনয় ছাড়তে হবে। কিন্তু অভিনয়ই আমিশার প্রাণ, তাই এ নিয়ে তিনি কোনও আপস করেননি।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে আমিশা শেয়ার করেন নিজের ব্যক্তিগত জীবন। জানান, স্কুলজীবনে তিনি নিজেই ছেলেদের পেছনে ছুটতেন। তবে হ্যাঁ, এখনও প্রচুর প্রেমের, বিয়ের প্রস্তাব পান, কিন্তু বিয়ের পর কেরিয়ার ছেড়ে দিতে হবে—এই শর্ত তাঁকে মানতে হয়নি।
অভিনেত্রীর কথায়, “যে আপনাকে ভালবাসবে, সে কখনও আপনার কেরিয়ার থামাবে না। আমি জীবনে প্রেমের জন্য অনেক হারিয়েছি, আবার কেরিয়ারের জন্যও অনেক ত্যাগ করেছি। অভিনয়ে আসার আগে আমার এক সিরিয়াস সম্পর্ক ছিল। পরিবার, শিক্ষা, মানসিকতা—সবকিছুই মিলত তাঁর সঙ্গে। কিন্তু আমি যখন অভিনয়ে আসি, তখন আমার প্রেমিক চাইত না আমি বেশিদিন অভিনয় করি। তাই শেষমেশ আমি কেরিয়ারকেই বেছে নিলাম।”
তবে বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না নায়িকা। তিনি বললেন, “আমি বিয়ে করার পক্ষে, তবে এমন কাউকে চাই, যে সত্যিই যোগ্য। আজও আমি প্রচুর প্রস্তাব পাই, সমৃদ্ধ পরিবার থেকেই সেসব প্রস্তাব আসে। এমনকী, আমার অর্ধেক বয়সের ছেলেরাও আমাকে ডেটে নিয়ে যেতে চায়! আমি তাতে রাজি, কারণ বয়স নয়, পরিণতমনস্কতাই আসল।”
প্রসঙ্গত, বিলাসবহুল জীবনযাপন আর দুর্লভ ফ্যাশন কালেকশনের ব্যাপারেও সম্প্রতি শিরোনামে জায়গা করে নিয়েছিলেন আমিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর কাছে রয়েছে প্রায় ৪০০টির মতো ডিজাইনার ব্যাগ, যেগুলোর মূল্য কোটি টাকারও বেশি। ছোটবেলা থেকেই নামী সংস্থার ব্যাগ আর পোশাকের প্রতি তাঁর ঝোঁক ছিল। এমনকী স্কুলজীবনেই তিনি ব্যবহার করতেন একটি দামী ডিজাইনার ব্যাগপ্যাক, যা তখন ভারতের অধিকাংশ মানুষ চিনতেও পারত না। উচ্চারণও নাকি করতে পারত না ওই সংস্থার নাম!
আমিশা বলেন, “আমি সবসময় এমন কিছু জিনিসের প্রতি টান অনুভব করেছি যেগুলো আলাদা আর মানসম্পন্ন। ব্যাগ আমার কাছে শুধু ব্যবহার করার জিনিস নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশের অংশ।” তাঁর মতে, পরিবারের পরিবেশ থেকেই এই রুচি ও ভাল লাগা তৈরি হয়েছিল। মা, মাসি বা দিদা—সবাই ছিলেন ফ্যাশনের প্রতি মারাত্মক সচেতন। বিশেষ করে দিদা ঘরে থেকেও দিনে তিনবার শাড়ি পাল্টাতেন এবং নিজের সাজগোজে কোনও খুঁত রাখতেন না। সেই অভ্যাসই তাঁকে শিখিয়েছে সুন্দর আর পরিপাটি থাকার গুরুত্ব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি