শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জানুয়ারী ২০২৪ ১৫ : ৩০
ব্যান্ডেজ হাতে অভিনয়!
হাতে চোট পেয়েছেন বেশ কিছুদিন আগে। তাই নিয়েই শুটে অমিতাভ বচ্চন! ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের প্রচার ঝলকে তাঁর সঙ্গে দেখা যাবে অক্ষয়কুমার, সূর্যকে। খবর, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটেই হাতে বড় চোট পেয়েছেন শাহেনশা।
অনুরাগীদের ধন্যবাদ মেসির
‘টুয়েলভথ ফেল’ ব্লকবাস্টার। দর্শকমুখে প্রচারেই ছবির এই সাফল্য। তাই দর্শক-অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানালেন ছবির নায়ক বিক্রান্ত মেসি। একই সঙ্গে অনুরোধ জানালেন, ছবিটি যাঁরা এখনও দেখেননি তাঁরা যেন পরিবারের খুদে সদস্যদের নিয়ে দেখে নেন। কারণ, ‘টুয়েলভথ ফেল’ সবার জীবনের গল্প। এবং সপরিবার দেখার ছবি।
পাকিস্তানকে হুমকি
৩ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলার। তাতেই কাঁপিয়ে দিচ্ছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। ২০১৯-এ পাকিস্তান জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল। পরে বায়ুসেনা অভিনন্দন বর্তমানের পরিচালনায় পাকিস্তানকে পাল্টা মার দেয় ভারত। প্রচার ঝলকে স্পষ্ট, সেই গল্পই এই ছবিতে। ট্রেলারে হৃতিকে গা গরম করা হুমকিতেই মাত বলিপাড়া। পড়শি দেশকে রীতিমতো শাসিয়ে তিনি বলেছেন, ‘পুরে পাকিস্তান আইওপি বনা দেঙ্গে।’
মলদ্বীপে শুটিং নাস্তি!
ভারত-মলদ্বীপের ঠাণ্ডা যুদ্ধের প্রভাব এবার বিনোদন দুনিয়াতেও। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) দেশের সমস্ত মাধম্যের পরিচালকদের মলদ্বীপে শুটিং না করার আবেদন জানিয়েছে। সভাপতি সুরেশ শ্যামলাল বলেছেন, ‘‘মালদ্বীপ সরকার দ্বীপ থেকে ভারতীয় সেনাবাহিনিকে ১৫ মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশে।’’ পাশাপাশি মালদ্বীপের কিছু মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন। তারপর থেকেই মলদ্বীপকে বয়কট করার প্রবণতা শুরু বলিউডে। তাঁর আরও অনুরোধ, ‘‘আমি ভারতীয় বিনোদন দুনিয়ার কাছে আবেদন করছি, মলদ্বীপ যেন আপাতত কেউ শুটিং না করে৷ কেউ ছুটি কাটাতেও মলদ্বীপ যাবেন না।’’
অঙ্কিতাকে নিয়ে অখুশি
অনেক প্রতিবাদ জানানোর পরেও শ্বশুরবাড়ির কাছে বাধ্য হয়ে মাথা নোয়াতে হয়েছে অঙ্কিতা লোখান্ডে। ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন স্বামী ভিকি কৌশল, শাশুড়ির কাছে। তারপরেও চিঁড়ে ভিজল কই? ভিকির রীতিমতো আক্ষেপ অঙ্কিতাকে নিয়ে। প্রয়াত অভিনেতা সুশান্ত রাজপুতের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক তাঁকে ধাক্কা দিয়েছে। তারপরেও তিনি তাঁর পাশেই ছিলেন। অঙ্কিতার পরিবারকে আর্থিক ভাবেও দেখভাল করেন। সেই কথা জানিয়ে প্রশ্ন, ‘‘বদলে আমি কী পেলাম?’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি