বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আফগান ম্যাচ জয়ের পরেই এল দুঃসংবাদ, বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরলেন শ্রীলঙ্কার এই স্পিনার

রজত বসু | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৩০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপ চলাকালীনই এল দুঃসংবাদ। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই বাবার মৃত্যুর খবর পেলেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে। বৃহস্পতিবার মাহিশ থিকসানার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তরুণ স্পিনার। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা সুরঙ্গ ওয়েল্লালাগের। বয়স হয়েছিল ৫৪ বছর।


খেলার মাঝেই শ্রীলঙ্কার সাজঘরে এই দুঃসংবাদ পৌঁছোয়। তখন মাঠে ছিলেন ২২ বছরের স্পিনার। খেলার মাঝে তাঁকে বিষয়টি জানানো হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ওয়েল্লালাগেকে বাবার মৃত্যুর খবর জানান শ্রীলঙ্কা দলের ম্যানেজার। দুঃসংবাদ পাওয়ার পর মাঠেই বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। বৃহস্পতিবার রাতের বিমানেই শ্রীলঙ্কায় ফিরেছেন ওয়েল্লালাগে। এই সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন তিনি। তাঁর আবেদন মঞ্জুর করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। উল্লেখ্য, শ্রীলঙ্কার তরুণ স্পিনারের বাবাও এক জন ক্রিকেটার ছিলেন।


এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলতে ওয়েল্লালাগে আবার সংযুক্ত আরব আমিরশাহিতে ফিরবেন কিনা, তা এখনও জানা যায়নি। তিনি বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে কথা বলবেন ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা। এই পরিস্থিতিতে খেলতে না চাইলে তাঁকে জোর করা হবে না। শ্রীলঙ্কা দল সূত্রে এমনই জানা গিয়েছে। সেক্ষেত্রে তাঁর পরিবর্ত ক্রিকেটারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আবেদন জানাতে পারে শ্রীলঙ্কা।
এশিয়া কাপে অন্তত আরও তিনটি ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কাকে। সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ২৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভারত। ফাইনালে উঠলে শ্রীলঙ্কাকে খেলতে হবে চারটি ম্যাচ। 

 

আরও পড়ুন:‌ আইসিসির ইমেল, কড়া শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট দল


এদিকে, গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। বৃহস্পতিবার আফগানিস্তান টসে দিতে ব্যাটিং নিলেও সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেনি টপ অর্ডার। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানরা। গুরবাজ (১৪), করিম (১), সাদিকুল্লা (১৮), রাসুলি (৯) ও ওমারজাই (৯) ফিরে যান ৭১ রানে। নুয়ান থুসারা (১৮/৪) একাই আফগান টপ অর্ডারকে শুইয়ে দেন। শেষদিকে মহম্মদ নবি একাই লড়াইটা বিরোধী শিবিরে পৌঁছে দিলেন। ফাইনাল ওভারে দুনিথ ওয়েল্লালাগেকে পরপর পাঁচটি ছয় মারেন নবি। শেষ বলে ছয় মারলে ছয় ছক্কার নজির গড়তে পারতেন। কিন্তু রানআউট হয়ে যান ২২ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলে। এর মধ্যে ছিল মোট হাফ ডজন ওভার বাউন্ডারি এবং তিনটি চার! অধিনায়ক রশিদ খান করেন ২৩ বলে ২৪। শেষপর্যন্ত আফগানরা ২০ ওভারে শেষ করে ১৬৯ রানে।

 

আরও পড়ুন:‌ হঠাৎই বড়সড় চমক, টিম ইন্ডিয়ায় ফিরছেন অশ্বিন, তারকা স্পিনারকে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে...


জবাবে শ্রীলঙ্কা শুরুটা ভাল না করলেও পরে গুছিয়ে নেয়। কুশল মেন্ডিস ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল দশটি চার। কুশল পেরেরা করেন ২০ বলে ২৮। কামিন্দু মেন্ডিস অপরাজিত থাকেন ২৬ রানে। শ্রীলঙ্কা রানটা ১৮.‌৪ ওভারেই তুলে নেয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া