বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ০৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বড়সড় শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান দল।
এটা ঘটনা, এশিয়া কাপ বয়কটের হুমকি দিলেও তা থেকে শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হঠতে হয়েছে পাকিস্তানকে। যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে হাসির খোরাক হতে হয়েছে পাক ক্রিকেট বোর্ডকে। এবার তাদের বিড়ম্বনা আরও বাড়ছে। শোনা যাচ্ছে কড়া শাস্তির মুখেও পড়তে পারে পাকিস্তান ক্রিকেট দল।
জানা গেছে, বৃহস্পতিবার আইসিসি সিইও সংযোগ গুপ্তা একাধিক অভিযোগ তুলে কড়া ইমেল করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান যে আমিরশাহি ম্যাচে একাধিক বার ‘প্লেয়িং কন্ডিশন’–এর আইন ভেঙেছে, তার উল্লেখ করা হয়েছে ওই ইমেলে। তিনটে বিষয় লেখা হয়েছে সেই ইমেলে। এক, সংযুক্ত আরব আমিরশাহি বনাম পাকিস্তান ম্যাচকে বিলম্বিত করা। দুই, ম্যাচ রেফারির ভিডিও প্রকাশ করে দেওয়া এবং সরকারি বিবৃতিতে মিথ্যাচার করা। তিন, প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিনায় (পিএমওএ) অন্যায্য ভাবে প্রবেশ ঘটানো।
ভারত–পাক যুদ্ধের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি তুলে পাকিস্তান কী নাটক করছিল, এতদিনে সবার জানা হয়ে গিয়েছে। পাইক্রফ্টকে না সরানো হলে তারা আমরশাহি ম্যাচ খেলবে না। এরকম হুমকিও দিয়েছিল পাকিস্তান। কিন্তু পরে চাপে পড়ে ম্যাচ খেলতে বাধ্য হয় তারা। আমিরশাহি ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে। জানা গিয়েছিল, আমিরশাহি ম্যাচের দিন দফায় দফায় বৈঠকের পর ঠিক হয় যে, পাইক্রফ্টের সঙ্গে পাকিস্তান কোচ মাইক হেসন, অধিনায়ক সলমন আলি আগা এবং আইসিসি–র জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বসে মিটমাট করে নেবেন মাঠে পৌঁছে। কিন্তু সেই দলে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নইম গিলানিও ঢুকে পড়েন। শোনা যাচ্ছে, তিনি বৈঠক চলাকালীন পাইক্রফ্টের ঘরে ঢুকতে যান। কারণ, তাঁকে পাক বোর্ড থেকে বলা হয়েছিল কথাবার্তা যা হচ্ছে, পুরোটা ফিল্ম করতে।
কিন্তু এটা নিয়ম বিরুদ্ধ। আইন অনুযায়ী, ম্যাচ রেফারির ঘরে কোনও টিম ম্যানেজার ঢুকতে পারেন না। কথাবার্তা ফিল্ম করা দূরের কথা। কারণ সেটা ‘পিএমওএ’ এরিয়া। তাঁকে আইসিসির দুর্নীতিদমন শাখার আধিকারিকরা একাধিক বার জায়গা ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু গিলানি তা শোনেননি। উল্টে পাক বোর্ড থেকে ফের শাসানো হয় যে, যদি গিলানিকে ঘরে ঢুকে সমস্ত কিছু রেকর্ড করতে না দেওয়া হয়, তারা খেলা বয়কট করবে। এটাও বলা হচ্ছে, সেই বৈঠক শেষে পাক বোর্ড থেকে যে বিবৃতি পেশ করে বলা হয়েছে পাইক্রফ্ট ‘ক্ষমা’ চেয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যে। পাইক্রফ্ট ক্ষমা চাননি। তিনি বলেছিলেন, টসের সময় যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তা হলে সেটা পিছনে ফেলে সামনের দিকে তাকাতে।
এরপরই পাক বোর্ডকে বৃহস্পতিবার আইসিসি কড়া ইমেল করেছে। যেখানে আইন ভাঙার একাধিক উদাহরণ পেশ করা হয়েছে। কেউ কেউ আবার বলছেন, পাক বোর্ড নাকি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে একটা ইমেল ড্রাফট করে রেখেছিল। যেখানে লেখা ছিল, সূর্যকুমার যাদব পুরস্কার বিতরণী মঞ্চে রাজনৈতিক বক্তব্য পেশ করেছেন। কিন্তু সেই ইমেলের আগেই আইসিসি–র ইমেল চলে গেল পাক বোর্ডের কাছে। যা পরিস্থিতি, তাতে শাস্তি হতেই পারে পিসিবির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি