বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৫৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নেবে ‘টিম ইন্ডিয়া’। আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে আয়োজকরা। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নেওয়ার পর এটিই হবে অশ্বিনের প্রথম বড় টুর্নামেন্ট। গত মাসেই আইপিএল থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন অশ্বিন। এক্স (পূর্বে টুইটার)হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, এটি তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে তিনি বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অশ্বিনের আইপিএল ছাড়ার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কারণ শোনা যাচ্ছিল ২০২৬ মরশুমের আগে নিলামে রাজস্থান রয়্যালসে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।
তবে শেষ পর্যন্ত ২০২৫ সালে চেন্নাই সুপার কিংসের হয়েই শেষ আইপিএল খেলেন তিনি। এরও আগে ২০২৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান। হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত অশ্বিন। তিনি বলেন, ‘এই ফরম্যাটে আলাদা কৌশল প্রয়োজন এবং ম্যাচগুলো হবে ভীষণ গতিময়। পুরনো সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। পাশাপাশি প্রতিপক্ষের মানসম্মত খেলোয়াড়দের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতাও চ্যালেঞ্জিং হবে।’ অন্যদিকে আয়োজকরা জানিয়েছেন, ‘আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার অশ্বিনের অন্তর্ভুক্তি ভারতীয় দলে অভিজ্ঞতা, গভীরতা এবং তারকাখ্যাতি যোগ করবে।’
অশ্বিনের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে আইপিএলে তিনি ২২১ ম্যাচ খেলে ১৮৭ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ৪/৩৪। ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান, সর্বোচ্চ ৫০। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর ওপরে আছেন কেবল অনিল কুম্বলে (৬১৯)। একদিনের ক্রিকেটে ১১৬ ম্যাচে ১৫৬ উইকেট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৬৫ খেলায় ৭২ উইকেট নিয়েছেন এই স্পিনের জাদুকর। আন্তর্জাতিক ক্রিকেটের রঙিন অধ্যায় শেষ হলেও, এবার নতুন মঞ্চে আবারও নিজের দক্ষতা দেখানোর প্রস্তুতি নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। শোনা যাচ্ছে, বিগ ব্যাশ লিগে খেলার জন্য ইতিমধ্যেই কথাবার্তা চলছে ৩৮ বছর বয়সি স্পিনারের। সেই জল্পনা সত্যি হলে, প্রথম ভারতীয় হিসেবে বিবিএলে খেলবেন অশ্বিন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নাকি ইতিমধ্যেই অশ্বিনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘অশ্বিনের মতো স্বনামধন্য প্লেয়ারকে বিবিএলে পেলে আমাদের অনেক দিক থেকে লাভ হবে। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওর আগমনে বিগ ব্যাশ লিগ আরও সমৃদ্ধ হবে।’ অশ্বিনও নাকি জানিয়েছেন তিনি এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলা শুরু করেছেন। যদিও বিষয়টা কিন্তু অতটা সহজ হবে না অশ্বিনের কাছে। কারণ ডিসেম্বরে শুরু হতে চলা বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিজেদের ‘পার্স’ খরচ করে ফেলেছে।
অশ্বিনকে কেনার খরচও নেহাৎ কম হবে না। ফলে কীভাবে সমাধানসূত্র পাওয়া যায়, সেই চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সব ঠিকঠাক চললে মেলবোর্নের দলে খেলতে পারেন অশ্বিন। বিবিএল’ও যথেষ্ট আগ্রহী প্রাক্তন ভারতীয় অফস্পিনারকে নিয়ে। কারণ ভারতীয় তারকারা বিগ ব্যাশে খেলেন না। আর প্রথম ভারতীয় হিসেবে অশ্বিন খেললে বিবিএলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, জল্পনা ছিল অবসরের পর অশ্বিনের পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। তারপর শোনা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা লিগে তিনি খেলতে পারেন। যদিও এ বিষয়ে অশ্বিনের পক্ষ থেকে সরাসরি এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এখন শোনা যাচ্ছে, অশ্বিন বিবিএলে খেলতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি