শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TMC MLA Narayan Goswami plays Birendra Krishna Bhadra on stage

বিনোদন | বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হয়ে মঞ্চে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী, মহিষাসুরমর্দিনীর জন্মকাহিনি শোনাল 'নমস্ত্যসৈ'

রাহুল মজুমদার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ২২Rahul Majumder

মহালয়ার পুণ্য প্রভাতে দেবীর আগমনবার্তা—এই প্রভাতী অনুষ্ঠানকে আমরা আজ একপ্রকার ধর্মীয় আচার হিসেবেই দেখি। কিন্তু ইতিহাসের অন্দরমহল খুলে দেখলে বোঝা যায়, 'মহিষাসুরমর্দিনী' কেবল পূজা-পার্বণের সূচনাগান ছিল না, ছিল পরাধীন বাংলার প্রতিবাদের অগ্নিশিখা, ছিল স্বদেশিকতার উচ্চারণ।

 

প্রথমে এর নাম অবশ্য মহিষাসুরমর্দিনী ছিল না। কিন্তু দেবী দুর্গা ও দেশমাতৃকার প্রতীকী মিলন ঘটিয়ে যখন বাংলার আকাশে ভেসে উঠেছিল এই জয়গান, তখন তা হয়ে উঠেছিল এক নতুন প্রতিরোধের ভাষা। হিন্দু–মুসলমান, বাঙালি–অবাঙালি, ব্রাহ্মণ–অব্রাহ্মণ— জাতপাত নির্বিশেষে সবাই একসঙ্গে মানবতার পতাকা হাতে দাঁড়িয়ে গড়ে তুলেছিলেন ঐক্যের জয়স্তম্ভ।

 

 

কালক্রমে 'মহিষাসুরমর্দিনী' হয়ে ওঠে বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের এক চিরন্তন স্বাক্ষর। আর সেখানেই তৈরি হয় সংঘাত। স্বাধীনতার আগে ব্রিটিশ সরকার যেমন এই অনুষ্ঠানকে দমন করতে চেয়েছিল, তেমনই স্বাধীনতার পর দিল্লীর ক্ষমতাবলয় থেকেও এসেছিল নানা চক্রান্ত। কারণ বাঙালির এই নিজস্ব সৃষ্টিকে অনেকেই দেখেছিলেন চোখের কাঁটা হিসেবে।

 

 

অবাঙালি শাসক ও আমলারা নানা সময়ে অকারণে অনুষ্ঠানটি বন্ধ করতে, কিংবা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। কিন্তু প্রতিবারই বাঙালিরা একজোট হয়ে রুখে দাঁড়িয়েছে—নিজেদের মৌলিকতাকে বাঁচাতে, নিজেদের অস্মিতা অক্ষুণ্ণ রাখতে। অবশেষে জয় হয়েছে বাঙালিরই। এবার সেই গল্পই মহালয়ার প্রাক্কালে মঞ্চস্থ হল অশোকনগর প্রতিবিম্ব-র প্রযোজনায়। নাটকের নাম 'নমস্ত্যসৈ'। 

 

পার্থসারথি রাহার নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনায় মঞ্চে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে দেখা যাবে অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উঃ চব্বিশ পরগণার সভাধিপতি নারায়ণ গোস্বামীকে।

 

এদিন দক্ষিণ কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে এই নাটক মঞ্চস্থের আগে আজকাল ডট ইন-এর মুখোমুখি হলেন এই দাপুটে তৃণমূল নেতা। বললেন, " বহুদিন ধরেই বিভিন্ন সময়ে 'নমস্তসৈ' মঞ্চস্থ হচ্ছে। উত্তরবঙ্গতেও আমরা শো করেছি, কিন্তু মহালয়ার প্রাক্কালে ফের একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে মঞ্চে আবির্ভূত হওয়া নিঃসন্দেহে আলাদা অনুভূতি।"

 

সামান্য থেমে তিনি আরও বলেন, "আমাদের এই নাটক কিন্তু পর্দা উন্মোচিত করে সেই ঘটনার যে কীভাবে এই মহিষাসুরমর্দিনীর সূত্রপাত। অর্থাৎ তার জন্মকাহিনী। এ গল্প পর্দায় খুব একটা দেখানো হয়নি। এবং একইসঙ্গে বিশেষভাবে উল্লেখ করতে চাই, চণ্ডীপাঠের পাশাপাশি এই নাটকে রয়েছে সংস্কৃতে স্তোত্রপাঠ, যা এই নাটকে আছে। পিয়াল ভট্টাচার্য এই নাটক প্রচুর গবেষণা করে লিখেছেন।"

 

কথায় কথায় আরও জানা গেল, নারায়ণ গোস্বামীর বাড়িতে যেহেতু বংশানুক্রমে দুর্গাপুজো হয়ে আসছে বহু বছর ধরেই, তাই ছোট থেকেই শুনে, আউড়ে চণ্ডীপাঠ তাঁর সঙ্গে মননের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছে। তবু সাবধানের মার নেই, তাই সারাদিন কাজের শেষে মহড়াতে একাগ্রচিত্তে চণ্ডীপাঠ করতেন তিনি। জানা গেল, মহালয়ার সন্ধ্যায় 'নমস্ত্যসৈ'-এর আরও একটি শো হবে বারাসাতের রবীন্দ্র ভবনে এবং এই বছরে আপাতত সেটাই শেষ। কারণ, তারপর থেকেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের নানান প্রস্তুতি শুরু হয়ে যাবে জোরকদমে। সেই পর্ব চুকলে ফের মঞ্চে ফিরবেন তিনি, জানালেন নারায়ণ গোস্বামী।

 

 

অন্যদিকে, এই নাটক দেখতে এদিন হাজির হয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতি সোমিত সোম। আজকাল ডট ইন-কে তিনি জানান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মবার্ষিকীতে তাঁদের বাড়িতে শ্রদ্ধাঞ্জাপন করতে এসেছিলেন অশোকনগরের বিধায়ক। সেখানেই এই নাটকের ভাবনা নিয়ে আলাপ আলোচনা চলে। সোমিত সোমের কথায়, "আমি ও আমার পরিবার এই প্রথমবার এই শো দেখতে এসেছি। দেখার পর যদি মনে হয়, আরও কিছু যোগ করলে এই নাটকের মান বৃদ্ধি পাবে, তাহলে সেই বিষয়ে অবশ্যই কথা বলব নারায়ণবাবুর সঙ্গে।" 

 

মহিষাসুরমর্দিনী আজও শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়—এ এক সাংস্কৃতিক বিপ্লব, এক পরিচয়ের চিহ্ন, এক অমর কণ্ঠস্বর।

 

আর তাই, দেবী বন্দনার সঙ্গে অমর হয়ে রয়েছেন—

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র—যার কণ্ঠধ্বনি আজও ভোরের বাতাসে গেয়ে ওঠে অমর সুরে।

 

বানীকুমার—যার কলমে ভেসে আসে চিরকালীন চিত্রকল্প।

 

পঙ্কজকুমার মল্লিক—যার সুরে মিলেমিশে গেছে ভক্তি, আবেগ আর প্রতিবাদ।

 

“যা দেবী সর্বভূতেষু”—এই বন্দনা তাই কেবল দেবীরই জয়গান নয়, বাঙালিরও জয়গান। এক অমর সৃষ্টি, যা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে গেয়ে যায় অস্মিতার মহাকাব্য।

 

 

মুখ্যচরিত্রে নারায়ণ গোস্বামী ছাড়াও 'নমস্ত্যসৈ'-এ পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রে রয়েছেন শ্যামল সরকার, বাণীকুমারের ভূমিকায় পার্থ প্রতিম মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ভূমিকায় রাজীব বর্ধন এবং নাটকের সূত্রধরের জুতোয় পা গলিয়েছেন প্রান্তিক চৌধুরী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া