বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারত-পাক মহারণে হ্যান্ডশেক বিতর্ক মেটার পেছনে এক ভারতীয়, জেনে নিন তাঁর পরিচয়

সম্পূর্ণা চক্রবর্তী | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: হ্যান্ডশেক বিতর্ক নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি পরিস্থিতি আরও জটিল করে। যা প্রথমে খারিজ করে দেয় আইসিসি। যার ফলে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করার হুমকি দেয় পাকিস্তান। এরপর আসরে নামেন আইসিসির সিইও সংযোগ গুপ্ত। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং সিওও সলমন নাসিরের সঙ্গে মধ্যস্থতা‌ করেন তিনি। পিসিবির দাবি ছিল, ভারত-পাক হাই-ভোল্টেজ ম্যাচে নিয়মভঙ্গ করেন পাইক্রফট। জানানো হয়, তিনি দুই অধিনায়ককে হাত মেলানোর জন্য জোর করেননি। যদিও একাধিক ইমেল আদান প্রদানের পর জানিয়ে দেওয়া হয়, জিম্বাবোয়ের ম্যাচ অফিসিয়ালের কোনও দোষ নেই। যার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দেয় পাকিস্তান। ম্যাচের দিন প্লেয়ারদের কিটস বাসে উঠে গেলেও ক্রিকেটাররা ওঠে কিছুক্ষণ পর। যার ফলে শেষমেষ পাইক্রফটের বদলে পাকিস্তানের ম্যাচে রিচি রিচার্ডসনকে নতুন দায়িত্ব দেওয়া হয়। রাত আটটার পরিবর্তে ন'টায় শুরু হয় ম্যাচ। 

পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের টসের আগে মাঠে পাইক্রফটকে দেখা যায়। আইসিসি প্রাথমিক তদন্তে রাজি হয়ে গেলেও, সাময়িকভাবে পাইক্রফটকে সরিয়ে দেওয়ার বিষয়ে রাজি ছিলেন না সংযোগ গুপ্ত। কোনও প্রমাণ ছাড়া এই পদক্ষেপে রাজি ছিলেন না। তিনি মনে করেন, এটা খারাপ উদাহরণ সৃষ্টি করবে। কিন্তু শেষপর্যন্ত পাকিস্তানের কথা মেনে পাইক্রফটকে সরিয়ে দেওয়া হয়। গোটা বিষয়টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সংযোগ গুপ্ত? কে এই ব্যক্তি? চলতি বছরের ৭ জুলাই আইসিসির সিইওর পদে যোগ দেন তিনি। স্পোর্টস প্রশাসন এবং ব্রডকাস্টিংয়ে ২০১০ সালে স্টার ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে সাংবাদিক ছিলেন। তারপর কন্টেন্ট, প্রোগ্রামিং এবং স্ট্র্যাটেজিতে লিডারশিপের ভূমিকায় ছিলেন। ২০২০ সালে স্পোর্টস অ্যাট ডিজনি এবং স্টার ইন্ডিয়ায় যোগ দেন। মহিলা কেন্দ্রিক ম্যাচ সম্প্রচারের দায়িত্বে ছিলেন তিনি। আইসিসি টুর্নামেন্ট এবং আইপিএলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। স্টার টিভি নেটওয়ার্কের সঙ্গে প্রায় ১৫ বছর ধরে যুক্ত ছিলেন। সেখান থেকে আইসিসিতে যোগ দেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া