শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৭Rahul Majumder
শাহরুখ-পুত্র আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত ডিরেক্টোরিয়াল ডেবিউ ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ অবশেষে মুক্তি পেল নেটফ্লিক্সে। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই সিরিজ। ব্যঙ্গাত্মক, মজাদার অথচ তীক্ষ্ণ গল্প বলার জন্য যেমন প্রশংসা কুড়োচ্ছে, তেমনই এক বিশেষ দৃশ্য ঘিরে তৈরি হয়েছে প্রবল চর্চা।
আর প্রথম পর্বেই তাকে লাগানো চমক – ‘সমীর ওয়ানখেড়ে’কে ব্যঙ্গ করে পর্দায় একটি চরিত্রকে হাজির করিয়েছেন আরিয়ান? সিরিজের প্রথম পর্বে দেখা যায়—এক আধিকারিক হঠাৎ ঢুকে পড়েন ঝলমলে এক পার্টিতে। সেখানে এক অতিথিকে গাঁজা খেতে দেখে জেরা করলেও, শুনে যে তিনি বলিউডের নন, ছেড়ে দেন। কিন্তু ঠিক পরেই আরেক বলিউডি অতিথিকে—যিনি কেবল মদ্যপান করছিলেন, ড্রাগস নয়—তৎক্ষণাৎ গ্রেপ্তার করেন। এই দৃশ্য দেখেই নেটিজেনদের দাবি, এটা আসলে ব্যঙ্গাত্মক ইঙ্গিত প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াঙ্কেড়ে-র দিকে—যিনি ২০২১ সালের বহুচর্চিত মাদক মামলায় আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন।

স্বভাবতই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে আরিয়ানের এই কীর্তি দেখে! দৃশ্যটি ভাইরাল হতেই একের পর এক প্রতিক্রিয়া ভেসে এসেছে এক্স (টুইটার)-এ—
“সমীর ওয়ানখেড়েকে প্রথম পর্বেই অতিথি চরিত্রে দেখে দারুণ লাগল!”
“ একি !হুবহু ওর মতো লাগছে দেখতে।”
“সমীর ওয়ানখেড়ে এই দৃশ্য দেখে ভীষণ মজা পাবে।”
শুধু দর্শক নন, বলিউডের নামী পরিচালকরা ইতিমধ্যেই মুগ্ধ আরিয়ানের কাজ দেখে।
রাহুল ঢোলাকিয়া (রইস-এর পরিচালক):
“ কী দারুণ ব্যঙ্গাত্মক প্রথম এপিসোড। ভাই, বাধ্য হয়ে পুরো সিজন দেখতে হবে।”
সুজয় ঘোষ (কাহানি-এর পরিচালক): “অনেকদিন পর এত হাসলাম। নামের মধ্যে পাঁচটা তারা থাকা উচিত ছিল। আমাদের হাসির দরকার ছিল, আরিয়ান সেটা দিয়েছে।”
বুধবার রাতে ইন্ডাস্ট্রির জন্য বিশেষ প্রদর্শনীতেই পাওয়া গিয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। এরপর মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় একপ্রকার হাততালির ঝড় বইছে।
ব্যঙ্গ, প্যারোডি আর সামাজিক মন্তব্য মিলিয়ে ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ যেন একেবারেই নতুন দিশা। নতুন এক সাহসী কণ্ঠস্বর। প্রথম পর্বেই স্পষ্ট হয়ে গিয়েছে—আরিয়ান খান বলিউডে আসছেন সাহসী এক নির্মাতা হিসেবে। তিনি বিতর্ককে ভয় পান না। হাসির আড়ালে তীব্র খোঁচা দিতে জানেন।
তা কেন এত গুরুত্ব পাচ্ছে এই দৃশ্য? আসলে, ২০২১ সালের সেই মাদক মামলাই বদলে দিয়েছিল শাহরুখ খানের পরিবারের জীবন। আরিয়ানকে গ্রেপ্তারের ঘটনায় সমীর ওয়ানখেড়ে ছিলেন শিরোনামে। সেই পরিপ্রেক্ষিতেই এই দৃশ্যকে দর্শকরা দেখছেন প্রতীকী ‘জবাব’ হিসেবে।
সিরিজের প্রথম পর্বেই এমন আলোচনার ঝড়—ফলে পুরো সিজন ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া। ভক্ত থেকে সমালোচক—সবাই দেখতে চান, আরিয়ান কতটা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেন এই ব্যঙ্গাত্মক অথচ সাহসী গল্প বলার ধরন।
বলা যায়, ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ শুধু শাহরুখ–গৌরীর ছেলেকে পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করল না, বলিউডকেও দিল এক নতুন আওয়াজ, যে ভয় পায় না সত্যকে বিদ্রূপ করতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি