শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Director Abhinav Kashyap revealed that not Salman Khan but Randeep Hooda was his first choice for Dabangg

বিনোদন | কোন নায়কের থেকে ছিনিয়ে ‘দবাং’ হয়েছিলেন সলমন খান? বোমা ফাটালেন ছবির পরিচালক!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২৩Rahul Majumder

বলিউডে ডেবিউ করেছিলেন ‘দবাং’ দিয়ে। সেই ছবিই তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছিল। এবং সেই ছবি মুক্তির পরপরই সলমন ও গোটা খান পরিবারের সঙ্গে তাঁর দ্বন্দ পৌঁছেছিল অন্য মাত্রায়।  বহু বছর পেরিয়ে এসে পরিচালক অভিনব কাশ্যপ ফাঁস করলেন একের পর এক অজানা কাহিনি।

অভিনব জানালেন, প্রথমে তিনি রনদীপ হুডা-কে ভেবেছিলেন প্রধান চরিত্রের জন্য। তাঁর মতে, রনদীপের রাফ-অ্যান্ড-টাফ চেহারাটাই চরিত্রের সঙ্গে মানানসই। কিন্তু সোহেল খান সরাসরি বলে দেন, “রনদীপ হুডার কোনও বাজার আছে?  ওর পিছনে ছবিতে কে টাকা লাগাবে?” এরপর পরিচালক সঞ্জয় দত্ত, সানি দেওল-এর নামও তোলেন। অবশেষে খান পরিবারই প্রস্তাব দেয়—‘চুলবুল’ হোক সলমন! 

 কীভাবে হল সালমানের নাম চূড়ান্ত? পরিচালকের দাবি, সোহেল-আরবাজ দু’জনেই বলেন, যদি সলমন ছবিটা করেন, তবে প্রযোজনা তাঁরা নিজেরাই করবেন। বীর ছবির শুটিং সেটেই সলমনকে গল্প শোনান অভিনব। সেখানেই হাতে হাতে ১০ লক্ষ টাকার চেক দিয়ে ছবিতে সই করান খান ব্রাদার্স।

 আরবাজেরবিশেষ শর্ত ও মালাইকার প্রযোজনা নিয়েও মুখ খুলেছেন এই ‘দবাং’ পরিচালক। অভিনবের বক্তব্য, আরবাজ প্রথমে নিজেই চুলবুল পান্ডে হতে চাইছিলেন। কিন্তু তাঁকে মানানসই না লাগাতে এরপরই মালাইকা অরোরা ও আরবাজ প্রযোজক হিসেবে যুক্ত হন এই ছবির সঙ্গে।

অভিনবের আরও দাবি, ছবির প্রধান খলনায়ক ছেদি সিংয়ের চরিত্রে সোনু সুদ-ই ছিলেন তাঁর প্রথম পছন্দ। কারণ তিনি চাইছিলেন, ভিলেনকে যেন নায়কের থেকেও শক্তিশালী লাগে। সোনুর শরীরী গঠন ঠিক সেইরকমই ছিল। কিন্তু সলমন নাকি প্রথমে একেবারেই রাজি ছিলেন না—কারণ সোনুর টানটান, মাংসপেশিবহুল চেহারা দেখে নাকি তিনি “নিরাপত্তাহীনতা”য় ভুগেছিলেন! শেষমেশ ক্যাটরিনা কইফ এগিয়ে আসেন এবং সলমনকে বোঝান। সেই সময়ে সলমনের সঙ্গেই থাকতেন ক্যাটরিনা। যাইহোক, শেষমেশ ‘ক্যাট’-এর কথায় কাজ হয়। দবং ছবিতে সোনুর নাম পাকাপাকি হয়।পরিচালক এও স্বীকার করেছেন, সোনাক্ষী সিনহার নাম তিনি প্রস্তাব করেননি। তবে যাই হোক, শুটিং শেষে তাঁর অভিনয়ে তিনি সন্তুষ্ট হয়েছিলেন।

২০১০ সালে মুক্তি পাওয়া ‘দবাং’ তৈরি করেছিল নতুন আইকন—‘চুলবুল পাণ্ডে’। দাপুটে, মজাদার আর স্টাইলিশ এক পুলিশ অফিসার। ছবিটি দারুণ হিট হয়ে যায় বক্স অফিসে। এরপরই আসে আরও দুই সিক্যুয়েল—দাবাং ২ (২০১২, পরিচালনায় আরবাজ খান) এবং দবাং ৩ (২০১৯, পরিচালনায় প্রভুদেবা)।

বলতে গেলে, ‘দবাং’ শুধু সলমনের কেরিয়ারেই মোড় ঘোরায়নি, হিন্দি সিনেমারও এক যুগান্তকারী ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া