শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aryan Khan s Netflix Series Creates Buzz when an Actress rejects Ranbir Kapoor infront of Karan Johar

বিনোদন | কোনও মেয়ের থেকে ‘এই’ বিষয়ে প্রথম ‘না’ শুনলেন রণবীর কাপুর! নেপথ্যে হাত রয়েছে শাহরুখ-পুত্রের?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩২Rahul Majumder

আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অফ বলিউড’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। পরিচালক হিসেবে আরিয়ানের এটাই প্রথম কাজ। শো’টির কাস্টিং নিয়েই যতটা উত্তেজনা ছিল, তার থেকেও বেশি আগ্রহ তৈরি হয়েছিল বিশেষ বিশেষ তারকাদের ক্যামিও নিয়ে। আর মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য, যেখানে রণবীর কাপুরকে জীবনে প্রথমবার কোনও মেয়ে ফিরিয়ে দিলেন।

সিরিজে দৃশ্যটা কীভাবে ঘটল?

ট্রেলারে আগেই দেখা গিয়েছিল, লক্ষ্য অভিনীত চরিত্র আসমান সিং বলিউডে উঠতি নায়ক। তার ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন অন্যা সিং, নাম সানিয়া। এক দৃশ্যে করণ জোহর হাজির হন স্বভূমিকায়— তিনি সানিয়াকে অফার করেন রণবীর কাপুরের ম্যানেজার হওয়ার। 
সানিয়া প্রথমে রণবীরের সঙ্গে দেখা করেন। মুহূর্তের মধ্যেই অভিনেতার ব্যক্তিত্বে মুগ্ধ হলেও শেষমেশ অবশ্য তাঁর ম্যানেজার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কারণ হিসেবে বলেন, “আমি ভাল ম্যানেজার বটে, কিন্তু তার থেকেও আরও ভাল বন্ধু। আসমানকে ছেড়ে যেতে পারব না।”

সানিয়ার সিদ্ধান্ত শুনে করণ মজা করে প্রশ্ন করেন—“প্রথমবার কি কোনও মেয়ে তোমায় ফিরিয়ে দিল?” প্রশ্ন শুনে রণবীর বুকের কাছে হাত রেখে খানিক নাটকীয় ভঙ্গিতে বলেন— “তাহলে এটাই সেই অনুভূতি?” করণও পাল্টা মন্তব্য করেন, “আমি জানব কী করে!”

বিদায় নেওয়ার আগে সানিয়া রণবীরকে একটি উপহারও দেন। তখন করণ অন্যার এই সিদ্ধান্তটিকে ‘বোকামো’ বলে উড়িয়ে দিলেও রণবীর সংযত ভঙ্গিতে বলেন—“না করণ, এটা বোকামি নয়। এটা আসলে আনুগত্য।”


সিরিজ মুক্তির পরপরই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নেটিজেনরা লিখছেন—

“রণবীরকে প্রথমবার ‘না’ শুনতে দেখে সত্যিই অবাক হলাম।”

“আরিয়ান খানের প্রথম কাজেই এমন ভাইরাল মুহূর্ত, আগামীর জন্য ভরসা জাগাচ্ছে।”

‘দ্য ব্যা***ডস অফ বলিউড’-এ লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওলের পাশাপাশি এক ঝাঁক তারকাদের ক্যামিও রয়েছে। সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল কোন কোন সেলেব হাজির থাকবেন। রণবীর কাপুরের দৃশ্য আপাতত শো-এর সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া