শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আরিয়ানের বিশেষ দিনে হাজির বিদেশি ‘প্রেমিকা’! ধর্ষণ-কাণ্ডে জামিন পেয়ে আশীষের উদযাপন, রইল বলিউডের হালহকিকত

সংবাদ সংস্থা মুম্বই | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ১৩Sanchari Kar

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


প্রিমিয়ারে হাজির বিদেশিনী

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিমিয়ার ছিল তারকাখচিত এক আসর। হবে না-ই বা কেন! শাহরুখ-পুত্রের প্রথম কাজ বলে কথা। বুধবার সন্ধ্যায় লাল গালিচায় হাজির ছিলেন একঝাঁক সেলিব্রিটি, ইন্ডাস্ট্রির এ-লিস্টার এবং প্রভাবশালী ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগণ, কাজল, ফারাহ খান এবং করণ জোহরের মতো তারকারা।

পরিচালক আরিয়ান খান এসেছিলেন তাঁর পরিবার নিয়ে। সঙ্গে ছিলেন বাবা শাহরুখ খান, মা গৌরী খান, বোন সুহানা খান এবং ভাই আবরাম খান। এদিন আরিয়ান পরেছিলেন কালো পোশাক—টি-শার্ট, জ্যাকেট এবং ডেনিমস। তিনি একা এবং পরিবারের সঙ্গে দাঁড়িয়ে পোজ দেন পাপারাজ্জিদের জন্য।
আরিয়ানের ‘প্রেমিকা’ও হাজির ছিলেন তাঁর বিশেষ দিনে। ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী লারিসা বোনেসি এসেছিলেন কালো অফ-শোল্ডার পোশাকে। শোনা যায়, সেই বিদেশিনীকেই মন দিয়েছেন শাহরুখ-তনয়। হাসিমুখে তিনি পোজ দেন পাপারাজ্জিদের জন্য। তবে আরিয়ান এবং লারিসা একসঙ্গে ছবি তোলেননি।

রাজের মুখে বিপাশা-নেহার নাম

৬০ কোটি টাকার প্রতারণা মামলায় নতুন মোড়—ব্যবসায়ী রাজ কুন্দ্রা অভিযোগ করেছেন যে, সেই টাকার একটি অংশ বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং নেহা ধূপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে।

মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং বর্তমানে এই মামলার তদন্ত করছে। সূত্রের দাবি, কুন্দ্রা তাঁর বয়ানে বলেছেন যে, বিতর্কিত টাকার কিছু অংশ বিপাশা এবং নেহাকে দেওয়া হয়েছিল। তবে পাঁচ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চুপ করে থাকেন। এর ফলে তদন্তকারী সংস্থা আরও একাধিক দফায় তাঁকে জেরা করার পরিকল্পনা করছে।

আশীষের উদযপান

ধর্ষণ মামলায় জামিন পাওয়ার কয়েক দিন পর টেলিভিশন অভিনেতা আশীষ কাপুর অবশেষে মুখ খুললেন। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত এই অভিনেতা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করে স্বস্তি প্রকাশ করেছেন এবং বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক ঘটনাটির পর আমি গভীর স্বস্তি এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের গণতন্ত্রের শক্তি এবং সংবিধানে লুকিয়ে থাকা মহৎ নীতিগুলোর এক গভীর ও শক্তিশালী স্মারক হয়ে দাঁড়িয়েছে। আমার আইনি ব্যবস্থার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, আর এই ফলাফল সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমার সঙ্গে জড়িত সকলের পরিশ্রমের ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সত্য প্রকাশ পেয়েছে।’

‘এটি প্রমাণ করে যে সত্য সর্বদাই জয়ী হয়। এই কঠিন সময়ে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং সেই ব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি, যা প্রতিটি নাগরিকের অধিকারকে সুরক্ষা দেয়,’ তিনি যোগ করেছেন।

আশীষকে চলতি মাসের শুরুতে পুনেতে গ্রেপ্তার করা হয়। এক নারী অভিযোগ করেন যে দিল্লিতে আগস্ট মাসে অনুষ্ঠিত এক হাউস পার্টিতে তিনি তাঁর উপর যৌন নিপীড়ন চালিয়েছেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী, প্রথমে অভিযোগকারী দাবি করেছিলেন যে পার্টির আয়োজক আশীষের এক বন্ধু, আশীষ নিজে এবং আরও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে যৌন হেনস্থা করেছিলেন, আর একজন নারী তাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন। তবে পরে তিনি তার বক্তব্য পরিবর্তন করে জানান যে, কেবলমাত্র আশীষই তাকে ধর্ষণ করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া